এক্সপ্লোর

CM Suvendu Adhikari: সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ, পড়ুয়াদের জন্য চালু বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা : মুখ্যমন্ত্রী

Students' Scholarship: মুখ্যমন্ত্রী বলেন, 'আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে।'

কলকাতা : ইমাম, মোয়াজ্জেম-পুরোহিতদের ভাতা বন্ধ হচ্ছে আগামী মাস থেকেই। আগেই এই বার্তা দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তবে এর পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য দারুণ একটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

সোমবার ধনধান্য অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে অর্থনৈতিক ভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী, বর্ণ ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে, তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দফতরে, শিক্ষা দফতরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হল। পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনও বাধা হয়ে দাঁড়াবে না। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার নেতা রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্যকে সাক্ষী রেখে আমি ঘোষণা করে গেলাম।'            

'আপনাদের ভাই পাশে থাকবে, একটা নম্বর দিয়ে যাব', ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কী বার্তা মুখ্যমন্ত্রীর 

ইমাম, মোয়াজ্জেম-পুরোহিতদের ভাতা বন্ধ হচ্ছে আগামী মাস থেকেই। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা খাতে বরাদ্দ স্থগিত করে দেওয়া হচ্ছে, আগামী দিনে অনুসন্ধান করে তারপর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে কী হবে পদক্ষেপ। ধর্মীয় সহায়তামূলক প্রকল্প চলতি মাস পর্যন্ত, এরপর বন্ধ হবে, সোমবার নবান্নে বৈঠকের পর এমনটাই জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, 'তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা অধিনস্ত ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে দেওয়া সহায়তা প্রকল্প আগামী মাস থেকে বন্ধ। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁরাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। অন্নপূর্ণার ভাণ্ডারের আবেদনের জন্য শীঘ্রই পোর্টাল চালু হবে। যাঁরা CAA-এর জন্য আবেদন করেছেন তাঁরা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। যাঁরা ট্রাইবুন্যালে আবেদন করেছেন তাঁরা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন।'                

'এমন কোনও কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়', বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কী বার্তা মুখ্যমন্ত্রীর 

মাদ্রাসা থেকে যারা স্কলারশিপ পান এই স্কলারশিপ বন্ধ হবে না। মাদ্রাসা উন্নয়ন তহবিল, সংখ্যালঘু দফতরের তরফে যে স্কলারশিপ দেওয়া হয় তা বন্ধ হবে না। যারা মাদ্রাসা বা সংখ্যালঘু উন্নয়ন থেকে ভাতা পায়, ধর্মীয়ভাবে যে সুবিধা পায় সেই ভাতা বন্ধ হবে। তথ্য সংস্কৃতি দফতর থেকে পুরোহিতরা যে ভাতা পেত সেটাও বন্ধ হবে।            

Education Loan Information:
Calculate Education Loan EMI

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"BSF-র প্রতি, আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী", কালীপুজোয় হিঙ্গলগঞ্জে গিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
South 24 Parganas News: ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে

ভিডিও

Kali Puja 2026: দিকে দিকে শক্তির আরাধনা, কালীঘাট মন্দিরে বাড়ছে ভক্তদের ভিড়
Kali Puja 2026: কালীপুজোয় শুভ শক্তির আরাধনা, অসমের কামাখ্যা মন্দিরে দর্শনার্থীদের ঢল
CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget