এক্সপ্লোর

CM Suvendu Adhikari: 'আপনাদের ভাই পাশে থাকবে, একটা নম্বর দিয়ে যাব', ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কী বার্তা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari: 'ভবানীপুরে বিগত ১৫ বছরে আপনারা বুঝতে পারেননি বিধায়ক কেমন হয়, তাঁর কাজ কী। এবার পারবেন। কারণ আপনাদের ভাই বিধায়ক হয়েছে। আপনাদের পাশে থাকবে এই বিধায়ক।'

কলকাতা : ক্যামাক স্ট্রিটে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে বাসিন্দাদের আশ্বাস দিয়েছেন তিনি। বলেছেন, 'আপনাদের ভাই পাশে থাকবে। ফোন নম্বর দিয়ে যাব।' 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার সন্ধ্যার অনুষ্ঠানে বলেছেন, 'আবাসনে থাকা বাসিন্দারা আমার বলেছিলেন বেরিয়ে ভোট তো দিয়ে দেব। বুথ অনুযায়ী গণনা হবে। তারপর তো আমাদের উপর অত্যাচার হবে। কী হবে আমাদের? আমি বলেছিলাম তৃণমূল কংগ্রেসকে এবার পশ্চিমবঙ্গের মানুষ উপড়ে ফেলবে। কী ভাইয়ের কথা মিলে গিয়েছে তো? ৪ তারিখ থেকে এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই তো? আমি মুখ্যমন্ত্রী। পুরো প্রদেশের দায়িত্ব আমার কাঁধে। কিন্তু ভবানীপুরে বিগত ১৫ বছরে আপনারা বুঝতে পারেননি বিধায়ক কেমন হয়, তাঁর কাজ কী। এবার পারবেন। কারণ আপনাদের ভাই বিধায়ক হয়েছে। আপনাদের পাশে থাকবে এই বিধায়ক। একটা ওয়ার্ডে আমি অফিস করব না। ওয়ার্ড নম্বর ৭৭, করব না। পরে ভেবে দেখব। ওনারাও আমারই জনতা। কিন্তু বাকি ৭ ওয়ার্ডে ৭টা এমএলএ অফিস আগামী এক মাসের মধ্যে চালু করে দেব। কোনও অসুবিধা হলে... আমি আপনাদের কাছে একটা ডেডিকেটেড নম্বর, মেল আইডি দিয়ে দেব, কেউ অন্যায় ভাবে কিছু বললে, শুধু আমার কাছে খবর পৌঁছে দিন। যেসব জায়গায় বিজেপির সরকার রয়েছে সেখানে সিন্ডিকেটরাজ, তোলাবাজি, কাটমানি, গুন্ডা ভাতা, জুলুম এসব নেই। ভবানীপুরেও থাকবে না। আপনারা ভাল করে কাজ করুন।' 

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে গেছে : মুখ্যমন্ত্রী 

এবারের বিধানসভা নির্বাচনে দু'টি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে ভোটে লড়েছেন তিনি। দুই কেন্দ্রেই জয়ী হয়েছেন তিনি। নন্দীগ্রামে পরাজিত করেছেন তৃণমূলের পবিত্র করকে। আর ভবানীপুরে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ১৫ হাজার ১০৫ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর কেন্দ্রে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রাপ্ত ভোট ৭৩ হাজার ৯১৭.

ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে এদিন ক্যামাক স্ট্রিটের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান থেকে চারজনের সম্পত্তি নিয়ে মুখ খোলেন মুখ্য়মন্ত্রী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান, বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর এবং ব্য়বসায়ী সোনা পাপপু। এই সোনা পাপ্পু তোলাবাজি এবং জমি প্রতারণা মামলায় ইতিমধ্যেই ইডি- র হাতে গ্রেফতার হয়েছেন। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget