এক্সপ্লোর

CM Suvendu Adhikari: "BJP সরকার উন্নতির জন্য দ্বিগুণ টাকা..", উত্তরবঙ্গে গিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari On North Bengal: উত্তরবঙ্গে গিয়ে কোন বড় বার্তা মুখ্যমন্ত্রীর ?

কার্শিয়াং: উত্তরবঙ্গে গিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, '১৫, ১৬ ও ১৭ জুন ১১০০ টি জায়গায় জনকল্যাণ শিবির রাজ্যের। পাহাড়ে উন্নতিই আসল লক্ষ্য বিজেপি সরকারের। আগের সরকার পাহাড়ের জন্য কোনও কাজ করেনি। জিটিএ-কে আগের অর্থবর্ষে ১৮০ কোটি টাকা দিয়েছিল সরকার, কাজ হয়নি, দুর্নীতি হয়েছে। বিজেপি সরকার পাহাড়ের উন্নতির জন্য দ্বিগুণ টাকা দিতে বদ্ধপরিকর। আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে পাহাড়বাসী। আগামী দিনে কালিম্পং, দার্জিলিং যাব।'

আরও পড়ুন, বিধানসভায় সর্বদল বৈঠকে ডাক পেল না 'কালীঘাট' তৃণমূল, কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের ?

জিটিএ-তে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করবে সিবিআই। নবান্ন থেকে আগেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্য়মন্ত্রী। মঙ্গলবার, ফের উত্তরবঙ্গ সফরে গিয়ে দুর্নীতি নিয়ে জিটিএ-একে বিঁধলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন,  আমি আপনাদের জিজ্ঞেস করছি, জিটিএ দুর্নীতির তদন্ত হওয়া উচিত? হওয়া উচিত? যে সব দুর্নীতিগ্রস্তরা আপনাদের আপনাদের টাকা চুরি করেছে, তাদের জেলে পাঠানো উচিত তো? জেলে পাঠানো উচিত তো? জোরে বলুন। আপনাদের উন্নয়নের স্বার্থে কাজ করবে এই সরকার।  আমরা কাউকে ছাড়ব না। আমরা খাব না, খেতেও দেব না। যারা লুঠ করেছে, তাদের জেলে পাঠানোর কাজ করবে বিজেপি। পাশাপাশি, জিটিএ-তে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ করে স্বচ্ছ নিয়োগের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন,  বেকার যুব সমাজকে চাকরি দেওয়ার কাজ করছি, স্বচ্ছভাবে। জিটিএ-র মতো  শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, সেভাবে এই সরকার নিয়োগ করবে না। পরীক্ষার মাধ্যমে স্বচ্ছভাবে আমরা শিক্ষিত ভাই-বোনেদের চাকরি দেওয়ার ব্যবস্থা করব।

এর আগে গত ২০ মে, শিলিগুড়ির ‘উত্তরকন্যায়’ প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের উন্নয়ন নিয়ে গতম মাসের ২৯ তারিখ নবান্নে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল জমানায় পাহাড়বাসীকে কীভাবে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে, তা নিয়ে সেই বৈঠক থেকে সরব হন তিনি। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA–র আওতাধীন এলাকায় শিক্ষক নিয়োগ ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগে উঠেছিল।যা নিয়ে CBI তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এনিয়ে পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৎকালীন তৃণমূল সরকার। রাজ্যে পালা বদলের পর, মুখ্য়মন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে তৃণমূল সরকার যে মামলা করেছিল, তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিজেপির সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget