এক্সপ্লোর

CM Suvendu Adhikari : নিত্যযাত্রীদের বড় সুবিধা, 'যাত্রী সাথী'র সঙ্গে জুড়ল 'ভারত ট্যাক্সি', কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?

Suvendu Adhikari on Bharat Taxi: 'যাত্রী সাথী'র সঙ্গে জুড়ল 'ভারত ট্যাক্সি'। নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে অ্যাপ ক্যাব সংস্থাগুলির ‘শোষণ’ থেকে মুক্তি দিতে সরকারের বড় পদক্ষেপ। কী ঘোষণা শুভেন্দু অধিকারী।

কলকাতা : অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী'। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা ঘোষণা করেন। যাত্রী ও গাড়ি চালকদের সুবিধার কথা মাথায় রেখে সরকারের এই পদক্ষেপ। বাইক ট্যাক্সি ও অটো পরিষেবা বাড়ানো নিয়েও কাজ চলছে, পোস্টে জানালেন মুখ্যমন্ত্রী।                                       

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোস্ট করে লেখেন, '' আজ পশ্চিমবঙ্গের গণপরিবণ ব্যবস্থার উন্নতির জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগ (DoIT&E), ডিজিটাল পরিবহণ প্ল্যাটফর্ম - 'যাত্রী সাথী' কে আরও উন্নত করার লক্ষ্যে 'সহকার ট্যাক্সি কো-অপারেটিভ লিমিটেড' (ভারত ট্যাক্সি)-এর সাথে আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বেঁধেছে। এই মউ স্বাক্ষর হওয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার মাধ্যমে যাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা সম্ভব হবে। যেমন -                
১. উন্নত পরিষেবা, সহজলভ্যতা, কো-ব্র্যান্ডিং এবং প্ল্যাটফর্ম ইন্টার-অপারেবিলিটির মাধ্যমে, যাত্রীরা আরও ভালো পরিষেবা পাবেন। সাধারণ মানুষকে আরও উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে 'যাত্রী সাথী' এবং 'ভারত ট্যাক্সি'-র ফিচার গুলিকে একত্রিত করা হয়েছে।             

২. এই মউ (MoU)-এর মূল উদ্দেশ্য হলো আমাদের পরিশ্রমী চালকদের সহায়তা প্রদান করা। 'যাত্রী সাথী' পার্টনারদের কো-অপারেটিভ মেম্বারশিপ এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।         

আরও পড়ুন - বাংলায় আমূল! বহু লোক পাবেন চাকরি, ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?

৩. রাজ্যজুড়ে এই পরিষেবার পরিধি বাড়াতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হবে, যার মধ্যে বাইক ট্যাক্সি এবং অটো-রিকশা পরিষেবা ও অন্তর্ভুক্তি করা হবে।     
পশ্চিমবঙ্গের জনগণের জন্য আরও দক্ষ এবং নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Advertisement

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget