এক্সপ্লোর

Amit Shah : বাংলায় আমূল, বহু লোক পাবেন চাকরি; ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?

Amit Shah on Amul Bangla Dairy Project : রবিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি আমূলের মেগা প্রকল্পের শিলান্যাস হয়ে গেল। কর্মসংস্থান নিয়ে কী জানালেন?

কলকাতা : পশ্চিমবঙ্গে ফের বিপুল কর্মসংস্থান। রবিবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে বিশ্বের বৃহত্তম দই প্রস্তুতকারী কারখানার শিলান্যাস হয়ে গেল। এই নতুন অধ্যায়ের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আমূলের বিনিয়োগের প্রসঙ্গ টেনে দু’জনেই নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ‘বাংলাকে গুজরাত হতে দেব না’ মন্তব্য তুলে কড়া ভাষায় কটাক্ষ করেন শাহ ও শুভেন্দু। রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, ''যাঁরা বলেছিলেন পশ্চিমবঙ্গকে গুজরাত হতে দেব না, তাঁরা বাড়িতে বসে দেখছেন আজ পশ্চিমবঙ্গের জন্য গুজরাতের সংস্থা ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে।''

হাওড়ার সাঁকরাইলে তৈরি হচ্ছে আমূলের দই উৎপাদন কেন্দ্র। ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে আমূল। রবিবার হয়ে গেল ভূমিপুজো। নিউটাউনের কনভেশন সেন্টার থেকে সূচনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মঞ্চ থেকেই আগের তৃণমূল সরকারকে নিশানা করলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ''একটা সময় ছিল, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলে তিনি বলতেন, আমরা গুজরাতকে ঢুকতে দেব না। আরে ভাই, এটা গুজরাতের জন্য নয়, বাংলার পশুপালকের জন্য, এইটুকু বোঝেনি। পরিবর্তন দেখুন। আমি গাড়িতে যেতে যেতে শুভেন্দুজিকে বললাম, উনি ৩০ একর জমি নিঃশুল্ক আমূল ফেডারেশনেকে দিয়ে দুটো বড় প্লান্টের বিনিয়োগ এখানে এনে দিলেন।'' তিনি আরও জানান, '' শাহ জানান, আগামী দিনে কেন্দ্রীয় সরকার প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রককে কাজে লাগিয়ে এ রাজ্যে পশুপালন ক্ষেত্রেও নজর দেবে, যাতে বিকল্প কর্মসংস্থান গতি পায়।''

আগের সরকারকে বিঁধে অমিত শাহ বলেন, ''বাংলা দীর্ঘদিন ধরে বিদেশি ভাবনার দ্বারা প্রভাবিত কমিউনিস্ট সরকারের শাসনে ছিল। তার থেকে মুক্ত হওয়ার পর নীতিহীন, দুর্নীতিগ্রস্ত, ক্রিমিনাল তৃণমূল কংগ্রেসের শাসনে ফেঁসে গিয়েছিল।''একই সুরে আগের সরকারকে বিঁধলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারীও। তিনি বলেন,  ''গুজরাত কোঅপারেটিভ মিল ফেডারেশনকে আমি অনুরোধ করছি, অমিত শাহের উপস্থিতিতে, আপনারা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে দুটো আইসক্রিম প্লান্ট করুন। আমি জানি, ২০২০-তে ভারত সরকার চিঠি পাঠিয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী চিঠির উত্তর দেননি। বাংলায় যে অর্থনৈতিক সর্বনাশ ৩৪ বছরের কমিউনিস্ট আর ১৫ বছরের তৃণমূল সরকার করেছে, বাংলাকে দেউলিয়া করে দিয়েছে। কারা যেন একটা সময়ে বলেছিল, পশ্চিমবঙ্গকে গুজরাত হতে দেব না। তারা আজ বাড়িতে বসে দেখছে আমূল আজ পশ্চিমবঙ্গে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে।

হাওড়ার সাঁকরাইলের ফুড পার্কে ১৬ একর জমিতে তৈরি হচ্ছে আমূলের দই উৎপাদন কেন্দ্র। রোজ ৩০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ হবে এখানে। প্রতিদিন প্রায় ১০ লক্ষ কিলোগ্রাম ডেয়ারি প্রোডাক্ট তৈরি হবে বলে জানিয়েছে আমূল কর্তৃপক্ষ। সাঁকরাইল আমূল প্লান্ট-এর প্রোজেক্ট ম্যানেজার আশিস বিশ্বাস জানান,''সম্প্রতি হুগলির ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এবার হাওড়ায় বিনিয়োগ করছে আমূল।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget