এক্সপ্লোর

CM Suvendu Adhikari: শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে গেছে : মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী বলেছেন, 'আরে ভাই আমি ভয় পাওয়ার লোক নই। মাথা নোয়ানোর লোকও নই। ভয় দেখানোর কোনও দরকার নেই।'

কলকাতা : ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশকারীদের নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই মুখ্যমন্ত্রী বলেন, ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে। সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো প্রসঙ্গে সোমবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ফের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। 

মুখ্যমন্ত্রীর বলেন, 'বর্ডারকে সুরক্ষিত করা, অ-ভারতীয়দের দরজা দেখিয়ে দেওয়া, অনুপ্রবেশকারীদের হটাও... যাও যেখান থেকে এসেছিল সেই রাস্তা দিয়ে ফেরত যাও। বাংলাদেশে যাও। আরে এখানকার তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে গেছে। আরে ভাই আমি ভয় পাওয়ার লোক নই। মাথা নোয়ানোর লোকও নই। ভয় দেখানোর কোনও দরকার নেই। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পুরো করার কাজ বিজেপির এই মুখ্যমন্ত্রী করবে। জাতি সবার আগে। দেশকে সুরক্ষিত রাখার কাজ বিজেপির এই সরকার করবে।' 

সম্প্রতি পার্ক সার্কাসে পুলিশের উপর হামলা হয়েছে। বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশের উপর ইট ছোড়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর পাশাপাশি পার্ক সার্কাসের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহত ৩ পুলিশকর্মীর সঙ্গে দেখাও করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ধরনের ঘটনা, পুলিশের উপর আক্রমণ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এই ধরনের ঘটনায় রাজ্য সরকারের একটাই নীতি, 'জিরো টলারেন্স'। কোনওভাবেই এই ধরনের অশান্তির ঘটনা রেয়াত করা হবে না। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বিজেপি সরকারের নজর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপরও। ভাঙচুর, গুন্ডামি, তোলাবাজি, সিন্ডিকেটরাজ, জোরজুলুম থেকে শুরু করে পুলিশের উপর হামলার ঘটনা আর বরদাস্ত নয়, একথা বলেই সোমবার পার্ক সার্কাসে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

রবিবার দুপুরে অশান্ত হয় পার্ক সার্কাস। দুষ্কৃতী দৌরাত্মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বেআইনি ভাবে রাস্তা অবরোধ করে একদম বিক্ষোভকারী। আর, তা তুলতে এলে পুলিশের উপর আক্রমণ করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি ভাঙচুর করা হয়। নাগাড়ে চলে ইটবৃষ্টি। পরিস্থিতি সামলাতে পাল্টা, লাঠিচার্জ করে পুলিশও। পার্ক সার্কাসের ঘটনায়, বেশ কয়েকজন পুলিশ কর্মী ও দু-জন CRPF-এর জওয়ান আহত হয়েছেন। সোমবার, তাঁদের সঙ্গে কথা বলতে পার্ক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের DC-র অফিসে আসেন মুখ্যমন্ত্রী। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
Advertisement

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget