এক্সপ্লোর

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari Speech : মুখ্যমন্ত্রী জোর দিলেন, কর্মসংস্থান বৃদ্ধি, নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায়।  শুভেন্দু অধিকারী বললেন, পাহাড় থেকে সাগর এবং জঙ্গলমহল থেকে তরাই-ডুয়ার্স, রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে হবে।


নয়াদিল্লি : বদলের পশ্চিমবঙ্গে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করা হল নতুন সরকারের উদ্যোগে। ধুতি-পাঞ্জাবী পরে রেড রোডে পতাকা তুললেন মুখ্যমন্ত্রী। তার আগে নেতাজি মূর্তিতে করা হল শ্রদ্ধাজ্ঞাপন।  স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন, ‘বিকশিত পশ্চিমবঙ্গ ছাড়া ২০৪৭-এর বিকশিত ভারত সম্ভব নয়’। রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণ করতে হলে একইসঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গও গড়ে তুলতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই পশ্চিমবঙ্গের বর্তমান কাঠামো গড়ে উঠেছিল। এবার রাজ্যকে তার পুরনো গৌরবের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

মুখ্যমন্ত্রী জোর দিলেন, কর্মসংস্থান বৃদ্ধি, নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায়।  শুভেন্দু অধিকারী বললেন, পাহাড় থেকে সাগর এবং জঙ্গলমহল থেকে তরাই-ডুয়ার্স, রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে হবে। সংবিধানকে সামনে রেখে মানুষের প্রত্যাশা পূরণের বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংবিধানের নীতি মেনে, অক্ষরে অক্ষরে তা পালন করেই মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবে বিজেপির সরকার।  পশ্চিমবঙ্গকে ক্ষুদিরাম বসুর মাটি বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার রাষ্ট্রবাদী ঐতিহ্যকে সামনে রেখে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবাইকে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

৮০ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, 'এই ঐতিহাসিক ও গৌরবময় দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সমস্ত ভারতীয়কে জানাই দেশাত্মবোধে ভরা শুভেচ্ছা। আসুন, যাঁদের সাহস ও আত্মত্যাগে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই বীর স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীনতা আন্দোলনের দূরদর্শী নেতৃবৃন্দের গৌরবময় উত্তরাধিকারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁদের আদর্শকে সামনে রেখে আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ে তোলার সংকল্প করি। জাতীয় পতাকা তেরঙ্গা চিরকাল গর্বের সঙ্গে আরও উঁচুতে উড়ুক।'

দেশজুড়ে মহা সমারোহে পালিত হল ৮০ তম স্বাধীনতা দিবস। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে ১৩ বার  স্বাধীনতার দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। স্বাধীনতা দিবসে  লালকেল্লায় প্রথমবার বাজল বন্দে মাতরমের সুর। পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী। কপ্টার থেকে হল পুষ্পবৃষ্টি।                        

আরও পড়ুন : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

 

       

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget