CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?

ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবারের আয়োজন করা হয়েছে। যেটি মূলত সল্টলেক সেক্টর ফাইভে , স্বাস্থ্য ভবনের পাশে। চিকিৎসা সংক্রান্ত-সহ নানান জটিলতা নিয়ে জনতার দরবারে এসেছেন বহু মানুষ। তাঁদের মুখোমুখি এবিপি আনন্দ।
আরও পড়ুন, নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রশ্ন : আপনার কী সমস্যা ?
নিহত ছেলের বাবা : আমার ছেলেকে মার্ডার করেছে।
প্রশ্ন : কী নাম ?
নিহত ছেলের বাবা : সুমন মণ্ডল ।
প্রশ্ন : কী হয়েছিল ঘটনাটা ?
নিহত ছেলের বাবা : সে (ছেলে) বিজেপি করত। ২০১২-১৩ সাল থেকে সে বিজেপি করত। বিজেপি করার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। মারধরও করা হয়েছিল। প্রচুর কেসও করেছিল। মার্ডার করা হয়ে ১৮ নভেম্ভব ২০২৫।
প্রশ্ন :থানায় কমপ্লেন হয়েছে ?
নিহত ছেলের বাবা : হ্যাঁ , থানায় কমপ্লেন হয়েছে। ১০ থেকে সাড়ে ১০ টার মধ্যে মার্ডার হয়েছে। আমাদের খবর দিয়েছে দেড়টা থেকে দুটোয়।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)






















