এক্সপ্লোর

Suvendu Adhikari: '১০ বছর পর SSC হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে একটাই নিবেদন...', কী দাবি চাকরিপ্রার্থীদের ?

CM Suvendu Adhikari: 'আমরা চাই এই নতুন সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত ওয়েটিংদের যাতে নিয়োগ করা হয়। নিয়োগ হলে আমরা এবং আমাদের পরিবারগুলো অনেক শান্তিতে থাকতে পারবে।'

কলকাতা : ৯ মে শনিবার পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে প্রথমবার সরকার গড়ছে বিজেপি। আর তার প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিগেডে গতকাল ছিল মেগা ইভেন্ট। সুপার স্যাটারডে- এর এই জমজমাট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এছাড়াও ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই। আর শনিবার ব্রিগেডে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিচারের দাবি নিয়ে এসেছিলেন SLST চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি একটাই, এবার বিচার হোক। ব্রিগেডের অনুষ্ঠানে বিচার চাইতেই হাজির হয়েছিলেন অসংখ্য ছেলেমেয়ে, যাঁদের রুজি-রুটি এখনও অনিশ্চিত। 

SLST চাকরিপ্রার্থীদের দাবি, 'আমরা চাই এই নতুন সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত ওয়েটিংদের যাতে নিয়োগ করা হয়। নিয়োগ হলে আমরা এবং আমাদের পরিবারগুলো অনেক শান্তিতে থাকতে পারবে।' শনিবার ব্রিগেডে শপথ নিল এই রাজ্য়ের প্রথম বিজেপি সরকার। এই নতুন সরকারের কাছে বহু মানুষেরই অনেক প্রত্য়াশা রয়েছে। বিচার চাইছেন চাকরিহারারা। তৃণমূল সরকারের জমানায় হওয়া দুর্নীতির মাসুল গুনতে হয়েছে তাঁদের। অযোগ্য়দের দুর্নীতির জেরে চাকরি হারাতে হয়েছে যোগ্য়দেরও। পথে বসেছে অসংখ্য় পরিবার। শনিবার ব্রিগেডে এসেছিলেন তাঁদেরই অনেকে, অর্থাৎ বহু চাকরিপ্রার্থী। তাঁদের ভবিষ্য়ত আজও অনিশ্চিত। 

শপথগ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন যে চাকরিপ্রার্থীরা, ২০২৫ SLST-র চাকরিপ্রার্থীরা ওয়েটিং লিস্টে রয়েছেন তাঁরা। এক প্রার্থীর কথায়, 'যেহেতু রাজ্যে ১০ বছর কোনও SSC ছিল না। ১০ বছর পর SSC হয়েছে। বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই নিবেদন, আপ-টু-ডেট সিট বাড়িয়ে সবার চাকরি সুনিশ্চিত করা হোক।' আরেক প্রার্থীর কথায়, 'আমরা ওয়েটিং ক্যান্ডিডেট। আমাদের ওয়েটিংয়ের আপ-টু-ডেট ভ্যাকান্সিতে সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটদের চাকরি সুনিশ্চিত করলে আমরা বাধিত থাকব।' অনেক মানুষ, অনেক আশা। সেসব সঙ্গে নিয়েই পথ চলা শুরু করেছে বিজেপির নতুন সরকার। 

পঁচিশে বৈশাখ পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন ইতিহাস। ব্রিগেডে প্রথম বিজেপি সরকারের শপথ হয়েছে ৯ মে। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার ইতিহাসের সাক্ষী রইল ব্রিগেড। হুডখোলা গাড়িতে শুভেন্দু-শমীককে পাশে নিয়ে শপথ মঞ্চে আসেন প্রধানমন্ত্রী। গাড়ি থেকে নেমে তাঁরা হেঁটে যান জনতার মধ্যে দিয়ে। শুভেন্দু অধিকারীর শপথের সাক্ষী ছিলেন নরেন্দ্র মোদি। ব্রাহ্মণ থেকে তফসিলি, ওবিসি, রাজবংশী, আদিবাসী, মহিলা - বিজেপির মন্ত্রিসভার সমাজের নানা স্তরের প্রতিনিধি। মন্ত্রী হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক থেকে অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget