CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu AdhikariOn Halisahar Died TMC Worker: পুলিশি হেফাজতে থাকাকালীন, কীভাবে মৃত্য়ু হয় তৃণমূলকর্মীর? আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

উত্তর ২৪ পরগনা: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত, পুলিশি হেফাজতে থাকাকালীন, কীভাবে মৃত্য়ু হয় তৃণমূলকর্মীর? ঠিক কী কি ঘটেছিল হালিশহরে? এই সব প্রশ্নের মধ্য়েই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাস্তায় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ওঠে চোর চোর স্লোগান। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় জুতো, চটি, জলের বোতল। গাড়িতে লেপে দেওয়া হল কাদা। আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।সকাল সাড়ে ১০টা নাগাদ হালিশহরে যাবেন তিনি। রয়েছে থানায় যাওয়ারও সম্ভাবনা।
আরও পড়ুন, অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ তোলে মৃত তৃণমূল কর্মীর পরিবার
তৃণমূলকর্মী বিরজু কেওত মূলত, কাঁচরাপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জিনি শর্মার স্বামী।পাশাপাশি, প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা কমল অধিকারীর ছায়াসঙ্গী বলে পরিচিত ছিলেন বিরজু।তোলাবাজি-সহ একাধিক অভিযোগে শুক্রবার ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে হালিশহর থানা।পুলিশ সূত্রে দাবি, শনিবার ভোরে আচমকা অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কর্মী বিরজু কেওত।সঙ্গে সঙ্গে তাঁকে কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ তোলে মৃত তৃণমূল কর্মীর পরিবার।
বিক্ষোভের মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে
এই পরিস্থিতিতে রবিবার হালিশহরের প্রমোদনগরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর কনভয় হালিশহরের ভূতবাগান এলাকায় পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ-হামলা। মৃত দলীয় কর্মীর বাড়িতে যেতে গিয়ে রবিবার নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর গাড়িতে হামলা হয়েছে। মুহর্মুহ চোর স্লোগান উঠেছে। গাড়ি লক্ষ্য করে মারা হয়েছে জুতো, চটি, জলের বোতল।মৃত তৃণমূল কর্মীর বাড়ি থেকে বেরনোর পরেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ-স্লোগান চলতে থাকে। কোনওরকমে পুলিশ তাঁকে বের করে নিয়ে যায়।
হামলার প্রতিবাদ
এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কালীঘাট-তৃণমূল শিবিরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সোমবার রাস্তায় নামছে কালীঘাট তৃণমূল। এক্স হ্যান্ডলে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ লিখেছেন সোমবার দুপুর দুটোয় রাজ্য বিধানসভা ভবনে তৃণমূল বিধায়করা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!






















