এক্সপ্লোর

CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

CM Suvendu Amit Shah Delhi Meeting: অমিত শাহের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন অমিত শাহের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়েছে তার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারীর।  

আরও পড়ুন, গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

পুরভোটে আইনি জটিলতা, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

উৎসব মিটতেই পুরভোটের ঢাকে কাঠি পড়ার কথা ছিল। এই বছরের শেষে, যে কোনওদিন হওয়ার সম্ভাবনা ছিল কলকাতা-হাওড়া-সহ ৮টি পুরসভার ভোট।কিন্তু তার আগে আইনি জটিলতা। কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলার মধ্যেই,সম্প্রতি হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও দায়ের হয় মামলা। যার জেরে, পুরভোট আপাতত বিশ বাঁও জলে। এর জন্য দায়ী কারা? তা নিয়েই চলছে রাজনৈতিক তরজা। এদিকে এবার  কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি। জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর। আগামী ২৩ তারিখ পুরভোট নিয়ে শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ কলকাতা পুরভোট সংক্রান্ত সব আবেদনগুলির একত্রে শুনানি করবে।

বিরোধীদেরকেই নিশানা করেন মুখ্যমন্ত্রী

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টে মামলার প্রেক্ষিতে গত সপ্তাহের শুক্রবার, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দেয় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। কিন্তু, ডিভিশন বেঞ্চ এই রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। পাশাপাশি ভোট পিছিয়ে যাওয়া নিয়ে, বিরোধীদেরকেই নিশানা করেন মুখ্যমন্ত্রী। 

"যে হেরো পার্টিরা, হেরোরা, হারাধনরা কোর্টে গিয়ে অবকাশকালীন বেঞ্চে স্টে লাগিয়েছে, হেরে যাবে বলে ভোটে .."

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন,  যে হেরো পার্টিরা, হেরোরা, হারাধনরা কোর্টে গিয়ে অবকাশকালীন বেঞ্চে স্টে লাগিয়েছে, হেরে যাবে বলে ভোটে,   উচ্চতর আদালতে যাচ্ছে রাজ্য সরকার। সেখানে একটা আইনি লড়াই হবে। এই আবহেই, এবার হাওড়া পুরসভার ডিলিমিটেশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে সিপিএম। তাই হাওড়ার পুরভোট নিয়ে আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে থাকতে হবে সবাইকে। ফলে কলকাতার পাশাপাশি, হাওড়ায় পুরভোট হওয়া নিয়েও বড় প্রশ্নচিহ্ন দেখা দেয়।

 



Advertisement

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Rekha Patra Ill: সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget