এক্সপ্লোর

CM Suvendu Adhikari: সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ টি হাত ! ‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন’ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

CM Suvendu On Durga Idol: সরকারি বিজ্ঞাপনে দশ হাতের বদলে দেবী দুর্গার ১১ টি হাত, ‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন’ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: সরকারি বিজ্ঞাপনে দশ হাতের বদলে দেবী দুর্গার ১১ টি হাত, ইতিমধ্যেই এই পোস্টার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মূলত ছাব্বিশের আসন্ন দুর্গাপুজো নিয়ে একটি সরকারি বিজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যেখানে দুর্গাঠাকুরের যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেখানে দেবীদুর্গার ১১ টি হাত দেখানো হয়েছে। আর এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়েছে চারিদিকে। বিরোধীরা এনিয়ে সমালোচনাও শুরু করেছেন। এবার সেই বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। তিনি জানিয়েছেন, যারা এই বিজ্ঞাপন দিয়েছেন, তাঁদেরকে সতর্ক করা হয়েছে, ‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন’ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুন, " ভাতা বৃদ্ধি" নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাদের 'পারিশ্রমিক' বাড়ছে ? কবে থেকে কার্যকর হবে ? পার্শ্ব শিক্ষকদের জন্যও বড় বার্তা

রাজ্য সরকারের একটি বিজ্ঞাপন ঘিরে দানা বাঁধল বিতর্ক। সোমবার মিলন মেলা প্রাঙ্গনে হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি ও সমন্বয় বৈঠক। এদিন তারই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বিভিন্ন সংবাদপত্রে। কিন্তু, সেখানে দেখা যায়, দশভুজা দুর্গাঠাকুরের হাত রয়েছে ১১টি। অর্থাৎ একটি অতিরিক্ত। এই নিয়েই বিতর্কের সূত্রপাত। তবে বিতর্ক শুধু বিজ্ঞাপনেই থেমে থাকেনি। এদিন মিলন মেলা প্রাঙ্গনে দুর্গাপুজো নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠক ছিল, সেখানেও মঞ্চে লাগানো ছিল ১১ হাতের দুর্গার ছবি। বিতর্ক মাথাচাড়া দেওয়ার পর, মিলন মেলায় বৈঠক শুরুর আগেই রং করে মুছে দেওয়া হয় দুর্গার একটি হাত। যে হাতে ছিল শঙ্খ।  এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ একটি ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন সকালবেলা বেরিয়েছিল। আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা এই ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন দিয়েছেন, তাদের সতর্ক করা হয়েছে এবং পরবর্তীকালে সরকার এই বিষয়ে যত্নবান থাকবে, এটা আমি প্রথমেই বলে নিতে চাই। দশভুজার হাতই ১১ করে দেওয়া হল। এই ভুল হয় কী করে? এই প্রশ্ন কিন্তু থেকেই যাবে।'

অপরদিকে, এদিন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, সরকারি বিজ্ঞাপনে মা দুর্গার একটি মূর্তির ছবি রয়েছে। যেখানে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, দেবী প্রতিমার কোনও বিকৃতি করা চলবে না।সেখানে মা দুর্গাকে দশভুজা থেকে একাদশ ভুজা বানিয়ে দেওয়া হয়েছে। বাড়তি হাত কোথা থেকে এল ? কেন এল ' প্রশ্ন তুলেছেন  কুণাল ঘোষ। 

 

Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget