এক্সপ্লোর

CM Suvendu Adhikari: 'বাচ্চা, বোন, দিদি মহিলাদের উপর যে আঙুল তুলবে, তার আঙুলটাকে ভাঙতে হবে", নারী নিরাপত্তায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

CM Suvendu On Women Security: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কোচবিহার ও আলিপুরদুয়ার সফরে গিয়ে ফের শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল নারী নিরাপত্তার কথা।

শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য ও রাজা চট্টোপাধ্য়ায়, কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কোচবিহার ও আলিপুরদুয়ার সফরে গিয়ে ফের শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল নারী নিরাপত্তার কথা। বললেন, 'বাচ্চা, বোন, দিদি মহিলাদের উপর যে আঙুল তুলবে, তার আঙুলটাকে ভাঙতে হবে।' এনিয়ে শুরু হয়েছে তরজা। এদিন জলদাপাড়া অভয়ারণ্যেও যান মুখ্যমন্ত্রী। ২টি হস্তিশাবকের নামকরণ করেন তিনি। 

আরও পড়ুন, হুমায়ুন কবীর-উপাসনাদের উপর 'হামলায়' তীব্র প্রতিবাদ কুণাল-মহুয়াদের, বিক্ষোভ এবার যাদবপুর থানার সামনে..

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে নারী সুরক্ষার জোর দেওয়ার কথা বারবার শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর গলায়। নতুন করে খুলেছে আরজি কর ফাইলসও। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'অভয়া' ভুলিনি, 'অভয়া' ভুলিনি, 'অভয়া' ভুলিনি, 'অভয়া' ভুলিনি। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড।'এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কোচবিহার ও আলিপুরদুয়ার সফরে গিয়ে ফের শুভেনদু অধিকারীর মুখে শোনা গেল নারী নিরাপত্তার কথা। ৩ জুন কোচবিহারে ১২ বছরের এক নাবালিকার দেহ উদ্ধার হয়। যৌন নির্যাতন করে খুনের অভিযোগে পরদিনই প্রতিবেশী এক গৃহ শিক্ষক গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনায় এদিন কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। 

 মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন,'আমি পরিষ্কার কথায় বলে গেছি যে পকসোর মতো কেসে ছোটো বাচ্চা, বোন, দিদি মহিলাদের উপর যে আঙুল তুলবে, তার আঙুলটাকে ভাঙতে হবে। এর জন্য পুলিশকে যা করার দরকার করতে হবে। পরিষ্কার কথা বলা আছে।' এনিয়ে মুখ খুলেছে বিরোধীরা। এদিন কোচবিহারে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিজেপি সাংসদ-বিধায়কদের পাশাপাশি সেখানে ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ বাসুনিয়া।যিনি বর্তমানে NCPI-তে রয়েছেন। ছিলেন জগদীশ বাসুনিয়ার স্ত্রী ও ঋতব্রত শিবির অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক সঙ্গীতা রায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,'কোচবিহারকে সাজাব। উন্নয়ন করব। সবরকম আলোচনা হয়েছে। NH সম্প্রসারণ। রেলে আর কী করা যেতে পারে। BSF-এর জমি হস্তান্তর। দেশকে সুরক্ষিত করতে গেলে বর্ডার সুরক্ষিত করতে হবে। ২৮ তারিখে এয়ারপোর্টের এগ্রিমেন্ট হচ্ছে।'মুখ্যমন্ত্রী এদিন যান মূর্তির নদীর উপর ব্রিজের উদ্বোধনে। এরপর হেলিকপ্টারে সুভাষিনী চা বাগানের নীল পাড়া মাঠে বন দফতরের তত্ত্বাবধানে বিশ্ব গণ্ডার দিবসের অনুষ্ঠানে সামিল হন। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ২ তারিখ আবার আসব, রয়্য়াল বেঙ্গল ছাড়তে। ১ বছরের মধ্যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডেস্টিনেশন বানাবো। চা বাগানগুলো সব খুলব। চাপ শ্রমিকদের কুড়ি পারসেন্ট বোনাস দেবে। আগের সরকার আপনাদের ভাড়াটিয়া করতে চেয়েছিল। আমি বলেছিলাম,  আপনাদের জমির মালিক করব। জেলা শাসককে বলেছি, টোটোপাড়ায় ১২০০ বাড়ি বানাব।' সেখানে বন্যপ্রাণ সংক্রান্ত প্রদশর্নীর উদ্বোধন করেন তিনি। বন্যপ্রাণ রক্ষার বার্তা দিতে মন্ত্রোচারণ করে হাতির দাঁত, গণ্ডারের চামড়া, হরিণের শিং পোড়ান মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী যান জলদাপাড়া অভয়ারণ্যে। ২টি হস্তিশাবকের নামকরণ করেন তিনি। মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন,একটার নাম রাখলাম চৈতন্য। আর একটার নাম রাখলাম সুলক্ষণা। ওদের যে বাবা-মায়ের নামের সঙ্গে মিল রেখে করতে হয়।'  কোচবিহারে মদন মোহন জিউ-এর মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Advertisement

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget