এক্সপ্লোর

CM Suvendu Adhikari: পুজোর আগে 'অর্জুন বাহিনী', ২০০ জনের ব্রিগেড, পুলিশে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Kolkata News: মুখ্যমন্ত্রী বলেছেন, 'নতুন পদ তৈরি না করে, এখনই পুলিশে শূন্যপদ রয়েছে ৪৩ হাজার। ম্যান পাওয়ার বাড়াতে হবে। মেশিনারি যতই নিন, ম্যান পাওয়ার বাড়াতেই হবে।'

কলকাতা : লালবাজারে কলকাতা পুলিশের জীবনরক্ষা পদক প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই পুলিশে নিয়োগ নিয়ে বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, 'এখানে লাখপতি পুলিশ ১০৬। এত খারাপ পজিশন কোথাও নেই। আমাদের ১ বছরের মধ্যে ইউপি- র মতো লাখপতি ২০০- তে নিয়ে যেতে হবে। নতুন পদ তৈরি না করে, এখনই পুলিশে শূন্যপদ রয়েছে ৪৩ হাজার। ম্যান পাওয়ার বাড়াতে হবে। মেশিনারি যতই নিন, ম্যান পাওয়ার বাড়াতেই হবে। আমরা নিয়োগ করব। হাজারেরও বেশি নিয়োগ হবে। নতুন থানাও আমরা বানাবো। থানাতে আধুনিক পরিকাঠামো থাকবে। মহিলা ডেস্ক আরও শক্তিশালী হবে। সাইবার ডেস্ক আমাদের নজরে থাকবে। সাইবার ক্রাইমের থেকে রিলিফ দেওয়ার ব্যাপারে বিশেষভাবে নজর দিতে হবে।' 

'ACB অনেককেই ধরছে... লোভগুলো সংবরণ করতে হবে', পুলিশের জন্য কী বার্তা মুখ্যমন্ত্রীর ? 

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন, 'সিভিল ডিফেন্সে ২০০ জনের নতুন ব্রিগেড বানানো হবে। পুজোর আগে লঞ্চ হবে অর্জুন বাহিনী। আপাতত রাজ্য সৈনিক বোর্ড থেকে ৪০ বছর বয়স পর্যন্ত ৮০-৯০ জনকে পাওয়া গিয়েছে, তাঁদের দিয়ে শুরু হবে। পরে অগ্নিবীরদের নিয়ে নেব। ২০০ জনের দল হবে। ১০০ জন শহরের জন্য, ৫০ জন সাগরের জন্য, ৫০ জন পাহাড়ের জন্য। ডিজিপিকে বলেছি আমাদের ১১২ চালু করতে হবে। ইউপি- তে ৬ মিনিটে পুলিশ রেসপন্স করে। বেঙ্গলে গড়ে ৩ ঘণ্টায় রেসপন্স করে। সমীক্ষায় বেরিয়েছে। কলকাতার ব্যাপার আলাদা। ম্যান পাওয়ার বেশি। গাড়ি-বাইক আছে। এর সঙ্গে রাজ্য পুলিশকে গুলিয়ে ফেললে চলবে না। ১১২- র নির্দিষ্ট চারটে করে গাড়ি দিতে হবে প্রতি থানায়। এখনই তো পুরোটা পারব না। আপাতত ১০০ কোটি দিয়েছি। প্রতি থানায় একটা করে ১১২- র ডেডিকেটেড গাড়ি চলে যাবে। পরের বাজেটে আরও ২টো দিয়ে দেব। মার্চের মধ্যে ৩টে করে হয়ে যাবে। মহালয়ার দিন উদ্বোধন করে দিতে বলেছি। ৫১২টি থানা, ৫১২টা গাড়ি একদিনে উদ্বোধন, মানে ব্রিগেডে করতে হবে। পুলিশে ম্যান পাওয়ার বাড়ানোরও অনুরোধ করছি।' 

এই অনুষ্ঠানেই আরও অনেক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরজি করকাণ্ডের মতো ঘটনা ঘটলে কড়া অ্য়াকশন নেবে পুলিশ। পুলিশের পাশে দৃঢ়ভাবে থাকবেন পুলিশমন্ত্রী, লালবাজারের অনুষ্ঠান থেকে এমনই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও বিজেপি সরকারের আমলে দমকল-পুলিশ সমন্বয়ের কথাও উল্লেখ করেন মুখ্য়মন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেছেন, 'আর জি কর বা পকসোর কোনও কেস হলে ২ বার ভাববেন না। কঠোর অ্য়াকশন নেবেন। আমি পুলিশমন্ত্রী শিল্ড হয়ে সামনে দাঁড়াব।' পাশাপাশি, রাজ্য়ে পালাবদলের পর, বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে, কেন্দ্রীয় সরকার ও রাজ্য় সরকারের ঐক্য়ের প্রসঙ্গও টানেন মুখ্য়মন্ত্রী। বিজেপি সরকারের আমলে দমকল-পুলিশ সমন্বয়ের কথাও উল্লেখ করেন মুখ্য়মন্ত্রী। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget