এক্সপ্লোর

CM Suvendu Adhikari: "আরও অনেক কিছু মোছা হবে", যাদবপুরের ক্যাম্পাসে বিতর্কিত দেওয়াল লিখন মুছতেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

CM Suvendu on JU Wall Graffiti: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর হল অ্য়াকশন, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের একাধিক বিতর্কিত দেওয়াল লিখন মুছে ফেলল কর্তৃপক্ষ, কী প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর ?

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর হল অ্য়াকশন। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের একাধিক বিতর্কিত দেওয়াল লিখন মুছে ফেলল কর্তৃপক্ষ। যাদবপুরের ক্যাম্পাসে বিতর্কিত দেওয়াল লিখন মুছতেই ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বললেন, "আরও অনেক কিছু মোছা হবে।"

আরও পড়ুন, “পোর্টালের সমস্যার সমাধান মিলেছে, টাকা সবই পেমেন্ট হয়ে গিয়েছে”, বড় বার্তা মুখ্যমন্ত্রীর

এদিন  সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, 'মোছা অনেক আগেই উচিত ছিল। অতয়েব বিলম্বে বোধদয়। আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করেছেন। আমিও , যাদবপুরের উপাচার্য, রেজিস্ট্রার, যারা দেখেন যাদবপুর, তাঁদের বলেছি। অভিযোগ যেটা এসেছিল, প্রমাণিত হয়েছে। এই স্লোগানগুলি কি দেশের পক্ষে ? শিক্ষার স্বার্থে ছিল ? ফ্রি প্যালেস্তাইন কী ? এখানে কী ? ফ্রি POK লিখতে হত। রেড স্যালুট কিষেণজি !? যেখানে দাঁড়িয়ে আছেন,কত লোককে মেরেছে জানেন ? খুন করেছে। কত নিরপরাধ লোককে মেরেছে। একটা পুরো জ্ঞানেশ্বরী..একদিনে উড়িয়ে দিয়েছে একটা ট্রেনকে… ১০৯ জনকে। তারপরে আপনি বলবেন, আমি মুখ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী থাকব, তারপরে আপনি লিখবেন রেড স্যালুট কিষেণজি ? কাশ্মীর মাঙ্গে আজাদি ?...এরপরে আরও কিছু হবে। অনেক কিছু মোছা হবে।'

বাম পরিচালিত ছাত্র সংগঠন ও RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংঘাতের জেরে, ১৯ অগাস্ট রাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। পরের দিন মিছিল, পাল্টা মিছিলেও উত্তপ্ত হয় পরিস্থিতি।এই প্রেক্ষাপটেই যাদবপুর বিশ্ববিদ্য়ালয় প্রসঙ্গে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেওয়াল লিখনের একাধিক ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় তিনি লেখেন,  আর্টস বিভাগের বয়েস হস্টেলে আপত্তিকর, রাষ্ট্রবিরোধী দেওয়াল লিখনের বিষয়ে রিপোর্ট মিলেছে। কোনও পরিস্থিতিতেই সেই জায়গাকে দেশবিরোধী ভাবনা প্রচারের জন্য় ব্য়বহার করার সুযোগ দেওয়া হবে না। এই বার্তার পরই বিশ্ববিদ্য়ালয় চত্বরে দেখা গেল দেওয়াল লিখন মোছার এই দৃশ্য। 
 
পুরমন্ত্রী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন,'দেশবিরোধী স্লোগান আমরা ভারতের কোথাও রাখতে দেব না। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মতো স্বনামধন্য বিশ্ববিদ্য়ালয় সেই বিশ্ববিদ্য়ালয়ের মধ্য়ে এখন কাশ্মীরকে আজাদি দাও, ৩৭০ ফিরিয়ে নাও, একে জুতো মারো, ওকে জুতো মারো এই ধরনের স্লোগান। দেশবিরোধী স্লোগান, মনোভাব, যেটা এতদিন ধরে নিজের রাজনৈতিক লাভের জন্য় অনেক পার্টি মদত দিয়েছে, সেটা আমরা করতে দেব না।'
 
স্বাভাবিকভাবেই দেওয়াল মোছার বিরোধিতা করেছে SFI. SFI রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ক্রমাগত যে সব কার্যকলাপ প্রশাসনিকভাবে হচ্ছে, তা খুবই শিশুসুলভ। এই যে দেওয়াল মুছে দেওয়া, আরে দেওয়াল মুছলে কি ইতিহাস মোছা যায়? দেওয়াল মুছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিসর, মুক্ত চিন্তার পরিবেশ, সেই পরিবেশ কি মোছা যাবে? আমি আবারও মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, এসব হাওয়া গরম করার কাজকর্ম করে লাভ নেই। 
 
যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  সেলিম বক্স মণ্ডল বলেন,'এটা কোনও নতুন ঘটনা নয়। এর আগেও বিতর্কিত গ্রাফিতি মোছা হয়েছে। পরশু দিনেই উপাচার্য বলেছিলেন সেই অনুযায়ী মোছা হয়েছে। সেই অনুযায়ী চলছে। আমাদের চোখের সামনেই যতগুলি পড়েছে, স্টাফদের বলা হয়েছে। মুখ্য়মন্ত্রী বলেছেন, উপাচার্যের কাছে সেই নির্দেশ ছিল বা কথা বলেছেন। আগেও করেছি। বিতর্কিত বিষয় থাকলে সেটা মোছা হয়।' সব মিলিয়ে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনৈতিক বিতর্ক থামছে না।

Advertisement

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Kolkata Medical: কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget