এক্সপ্লোর

Suvendu Adhikari Nandigram :'রেকর্ডটা ভাঙতেই হবে', নন্দীগ্রামে উপনির্বাচনে কী টার্গেট দিলেন মুখ্যমন্ত্রী? অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় বার্তা

মুখ্যমন্ত্রী বলেন, গতবার আপনারা আমাকে ৮২,০০০ ভোটে জিতিয়েছিলেন। আপনাদের মনে আছে? এবার রেকর্ডটা ভাঙতেই হবে।

নন্দীগ্রাম :  নন্দীগ্রাম উপনির্বাচনে জয়ের টার্গেট ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী । সোমবার নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, 'জিততে হবে ফলতার চেয়েও বেশি ভোটে, ভাঙতে হবে রেকর্ড'। নন্দীগ্রামের সভা থেকে, একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বড় ব্যবধানে তৃণমূল প্রার্থীকে হারানোর ডাক দিলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন, রেকর্ড ভোটে জেতাতে হবে বিজেপি প্রার্থীকে আগামী উপনির্বাচনে। মুখ্যমন্ত্রী বলেন, গতবার আপনারা আমাকে ৮২,০০০ ভোটে জিতিয়েছিলেন। আপনাদের মনে আছে? এবার রেকর্ডটা ভাঙতেই হবে।

মুখ্যমন্ত্রী বলেন,'নন্দীগ্রামই অগ্রাধিকার। আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এবং আমি প্রায় সাড়ে তিন মাস ধরে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। এই স্বল্প সময়ে আমরা যে কাজ করেছি তা কেবল শুরুমাত্র । ' 

সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পদে পদে  নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দাবি করলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী আগের ভোটে হেরেছিলেন বলে রেলের প্রকল্প আটকে রেখেছিলেন। আমরা এসে সাড়ে ৩ একর জমি দিয়েছি, প্রথম ট্রেনে আমি চাপব আপনাদের নিয়ে"। নন্দীগ্রাম থেকে আরও চাঞ্চল্যকর অভিযোগ করলেন  প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বললেন, "হেরেছিলেন বলে নন্দীগ্রাম আন্দোলনে মৃতদের ডেথ সার্টিফিকেট আটকে রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।  মুখ্যমন্ত্রী জানান, নন্দীগ্রাম আন্দোলন ও স্থানীয় মানুষের বিরুদ্ধে থাকা সমস্ত আইনি মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।  

এদিন অন্নপূর্ণা যোজনার টাকা নিয়েও বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনার অধীনে নন্দীগ্রামের প্রায় ৬৭,০০০ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে  ৩,০০০ করে টাকা পাঠানো হয়েছে । আরও ৫,০০০ আবেদন যাচাই-বাছাইয়ের অধীনে রয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ,  জব কার্ডধারীরা বছরে ১২৫ দিনের মজুরিভিত্তিক কাজের সুযোগ পাবেন।     

এর আগেও জুলাই মাসে নিজের জেলায় গিয়ে বিরোধীদের অল-আউট অ্যাটাক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের জেলায় গিয়ে নন্দীগ্রামের উপনির্বাচন নিয়ে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, 'স্থানীয় স্তরের নির্বাচনে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল কেউই লোক পাবে না । নন্দীগ্রামের উপনির্বাচন নিয়ে কোনও সন্দেহ আছে নাকি? তৃণমূল ২টো পিলারের উপর দাঁড়িয়ে ছিল, পুলিশ আর IPAC। এবার ৭০ শতাংশ ভোট পাব'। মেচেদার কর্মীসভার পর মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।                           

      

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget