এক্সপ্লোর

Abhishek Banerjee Update: কয়লাপাচারকাণ্ডে ফের সস্ত্রীক অভিষেককে  দিল্লিতে তলব ইডির 

Abhishek Banerjee Update: সূত্রের খবর, আগামী সোম ও মঙ্গলবার সস্ত্রীক অভিষেককে দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে। ED’র তলবের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ও তাঁর স্ত্রী।

প্রকাশ সিনহা, কলকাতা:  কয়লা পাচারকাণ্ডে (Coal scam case) ফের সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের জন্য তলব করল (ED) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।  আগামী সপ্তাহে দিল্লিতে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। সূত্রের খবর, আগামী সোম ও মঙ্গলবার সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে। ED’র তলবের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ও তাঁর স্ত্রী। দিল্লিতে (Delhi) গিয়ে তলবে আপত্তি জানিয়ে মামলা করেন রুজিরা। সম্প্রতি, সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।আবেদন খারিজ করার পরেই এবার ফের অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিস পাঠাল ED।

এদিনও তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজে লাগানোর অভিযোগ তুলেছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিধানসভায় তিনি বলেছেন, ‘মলয় ঘটক, অনুব্রত মণ্ডলকে সিবিআই ডাকে। অভিষেকের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি এমনকি বন্ধুদেরও দিল্লিতে ডেকে পাঠানো হয়।’ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এভাবে তৃণমূলকে আটকানো যাবে না।  

এদিকে, গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদনের শুনানি শেষ হল। রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, অনুব্রত মণ্ডল নিজেকে অসুস্থ বলে দাবি করে বারবার হাজিরা এড়ালেও মাস্ক ছাড়াই তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। যিনি করোনা আক্রান্ত হতে পারেন, এই ভয়ে হাজিরা দিচ্ছেন না, তিনি কী করে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন?  আদালতে প্রশ্ন তোলেন সিবিআইয়ের আইনজীবী। আদালত যদি সাক্ষীদের রক্ষাকবচ দিতে শুরু করে তাহলে কাউকে নোটিশ পাঠানো হলেই তিনি আদালতের দ্বারস্থ হবেন। তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে বলে সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবী। 

অন্যদিকে, অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, গ্রেফতারির উদ্দেশেই বারবার ডাকা হচ্ছে। তদন্তের নামে হুমকি দেওয়া তদন্তকারী সংস্থার কাজ নয়, কিন্তু সেটাই করা হচ্ছে। ভবিষ্যতে নোটিস পাঠালে যাতে রক্ষাকবচ মেলে তার আবেদন জানানো হচ্ছে আদালতে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget