এক্সপ্লোর

Coal Scam: হাজিরা এড়িয়েছেন আগে, কয়লাকাণ্ডে সওকত মোল্লাকে ফের তলব করল CBI

Saokat Molla: আসানসোলের খনি থেকে অবৈধভাবে উত্তোলন করা কয়লা উত্তর ২৪ পরগনার বিভিন্ন জেলায় দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় পাঠানো হত বলে অভিযোগ।

কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) বুধবার, দ্বিতীয়বার সওকত মোল্লাকে (Saokat Molla) তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। সকাল সাড়ে ১০টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে (TMC)। এর আগে ২৭ মে, প্রথমবারের নোটিসে সিবিআইয়ের কাছে হাজিরা দেননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক সওকত মোল্লা। পূর্ব নির্ধারিত প্রশাসনিক কাজের কথা জানিয়ে ১৫ দিন সময় চান তিনি। সিবিআই-এর দ্বিতীয় বারের নোটিসে, ২০ দিনের মাথায় আজ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল বিধায়ক সওকতের। 

কয়লাকাণ্ডে ফের তলব সওকতকে

এর আগে এই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একদিন আগেই বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে CBI।

আসানসোলের খনি থেকে অবৈধভাবে উত্তোলন করা কয়লা উত্তর ২৪ পরগনার বিভিন্ন জেলায় দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় পাঠানো হত বলে অভিযোগ। অভিযোগ, ক্যানিংয়ে ইট ভাটায় প্রতি মাসে প্রচুর কয়লা যেত। তা থেকে মোটা অঙ্কের টাকা তোলাবাজি করা হত। একাধিক ব্যক্তির বয়ানে সওকত মোল্লার নাম উঠে আসে বলে সিবিআই সূত্রে খবর।

আরও পড়ুন: Kolkata Blackmail : লিঙ্কে ক্লিক করতেই ফোন হ্যাক ! ছবি বিকৃত করে পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি

যদিও সওকতের দাবি , কয়লা পাচারের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। জীবনতলায় ৪-৫টি ইটভাটা আছে, সেখানে কোথা থেকে কয়লা আসে, কারা কয়লা দেয়, তা তিনি জানেন না। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তাঁর নাম এই মামলায় যুক্ত করা হয়েছে। 

একদিন আগেই রুজিরাকে জেরা 

গতকাল, প্রায় ৭ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরাকে।কিন্তু CBI-এর জিজ্ঞাসাবাদের সময় নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও সিবিআই সূত্রে দাবি, রুজিরার তরফেই বলা হয়, মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আসতে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
TMC Party Office Money Recovered: তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
Hospital Vandalized: নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে
নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে

ভিডিও

Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget