এক্সপ্লোর

Kolkata Blackmail : লিঙ্কে ক্লিক করতেই ফোন হ্যাক ! ছবি বিকৃত করে পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি

Phone hackers Blackmailing : ২০ লক্ষ টাকা না দিলে মহিলার বিকৃত পর্ন ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

অর্ণব মুখোপাধ্যায়,  কলকাতা : টাকার টোপ দিয়ে ফোন হ্যাক করে ব্ল্যাকমেল ( Blackmail ) করার অভিযোগ। ২০ লক্ষ টাকা না দিলে বিকৃত পর্ন (Pornography) ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ চেতলার এক মহিলার। সুরাহা চেয়ে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।

ফোনে আসা অজানা লিঙ্কে ক্লিক কত বিপজ্জনক হতে পারে, এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে কলকাতার (Kolkata) চেতলার এই পরিবার। পরিবার সূত্রে খবর, গত ৯ জুন মায়ের মোবাইলে অনলাইন গেম (online game)  খেলছিল ছোট্ট মেয়ে। আর তাতেই ঘটে গিয়েছে বিপত্তি। সেখানেই ফাঁদ পেতেছিল হ্যাকাররা। 

আরও পড়ুন :

Lactose Intolerance : বাচ্চার দুধ সহ্য না হলে কী করবেন

তারপরই হোয়াটসঅ্যাপে (Whatsapp) একটি লিঙ্ক পান তিনি। আর সেই লিঙ্কে ক্লিক করতেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১১ হাজার টাকা জমা পড়ে! সংশ্লিষ্ট ব্যাঙ্কে জিজ্ঞাসাবাদ করলে ওই লিঙ্কের মাধ্যমেই টাকা ফেরত দিতে বলা হয়। মহিলার দাবি, টাকা ফেরত দিতে গেলে বলা হয়, ওই টাকা ধার হিসেবে দেওয়া হয়েছে। 

বাচ্চা মেয়ে অনলাইনে গেম (online game) খেলতে গিয়ে, কোথাও ভুল করে কিছু ক্লিক করে ফেলেছে। মহিলার দাবি, এই আশঙ্কায় ওই লিঙ্কের মাধ্যমে পুরো টাকাই মিটিয়ে দেন তাঁরা। অভিযোগ, টাকা মিটিয়ে দেওয়ার পরের দিন দুপুরে মহিলার হোয়াটসঅ্যাপ নম্বরে তাঁর ৪টি বিকৃত পর্ন (pornography)  ছবি পাঠানো হয়। আর তারপর থেকেই একাধিক নম্বর থেকে আসতে থাকে হুমকি। 

২০ লক্ষ টাকা না দিলে মহিলার বিকৃত পর্ন ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরিবারের অভিযোগ, একের পর এক ফোন নম্বর থেকে অশ্লীল মন্তব্য করে কখনও এমনি কলে, কখনও হোয়াটসঅ্যাপ কলে হুমকি এসেই চলেছে। আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দম্পতি। সুরাহা চেয়ে পুলিশ-প্রশাসনের নানা মহলে অভিযোগপত্রের প্রতিলিপি পাঠিয়েছেন তাঁরা। 

সেরা শিরোনাম

Rekha Patra Ill: সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget