এক্সপ্লোর

Coal Smuggling : দ্বিতীয়বারের নোটিসে সিবিআইয়ের মুখোমুখি তৃণমূল বিধায়ক সওকত মোল্লা

Saokat Molla appears before CBI : এদিন সকাল সাড়ে ১০টায় নিজাম প্যালেসে ডাকা হলেও সওকত পৌঁছন বেলা সোয়া ১১টা নাগাদ

কলকাতা : কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) দ্বিতীয়বারের নোটিসে সিবিআইয়ের (CBI) মুখোমুখি ক্যানিং পূর্বের (Canning East) তৃণমূল বিধায়ক (TMC MLA) সওকত মোল্লা। সিবিআই সূত্রে খবর, কয়লাকাণ্ডে কয়েকজন কয়লা মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে একজন দাবি করেন, তৃণমূল বিধায়ক সওকত মোল্লার অফিসে প্রভাবশালী নেতার সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে কী আলোচনা হয়েছিল, কারা উপস্থিত ছিলেন, তা জানতেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। 

এদিন সকাল সাড়ে ১০টায় নিজাম প্যালেসে ডাকা হলেও সওকত পৌঁছন বেলা সোয়া ১১টা নাগাদ। এর আগে ২৭ মে, প্রথমবারের নোটিসে সিবিআইয়ের কাছে হাজিরা দেননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। পূর্ব নির্ধারিত প্রশাসনিক কাজের কথা জানিয়ে ১৫ দিন সময় চান তিনি। সিবিআইয়ের দ্বিতীয়বারের নোটিসে, ২০ দিনের মাথায় আজ নিজাম প্যালেসে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।

আরও পড়ুন ; আজ সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন না সওকত মোল্লা

সওকতের বিরুদ্ধে কী অভিযোগ ?

আসানসোলের খনি (Asansol Mine) থেকে অবৈধভাবে উত্তোলন করা কয়লা উত্তর ২৪ পরগনা (North 24 Paragana), দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় পাঠানো হত বলে অভিযোগ। অভিযোগ, ক্যানিংয়ে ইট ভাটায় প্রতি মাসে প্রচুর কয়লা যেত। তা থেকে মোটা অঙ্কের টাকা তোলাবাজি করা হত। একাধিক ব্যক্তির বয়ানে সওকত মোল্লার নাম উঠে আসে বলে সিবিআই সূত্রে খবর।

যদিও সওকতের দাবি , কয়লা পাচারের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। জীবনতলায় ৪-৫টি ইটভাটা আছে, সেখানে কোথা থেকে কয়লা আসে, কারা কয়লা দেয়, তা তিনি জানেন না। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তাঁর নাম এই মামলায় যুক্ত করা হয়েছে। 

এর আগে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget