এক্সপ্লোর

Soukat Molla: আজ সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন না সওকত মোল্লা

Soukat Molla: ১৫ দিনের সময়সীমা চেয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক। গতকালই রাতে এ নিয়ে ই-মেল করেছেন সওকত। সওকতের আইনজীবী আজ যাচ্ছেন নিজাম প্যালেসে। 

হিন্দোল দে, কলকাতা: আজ সিবিআই (CBI) দফতরে হাজিরা দিচ্ছেন না সওকত মোল্লা (Soukat Molla)। ১৫ দিনের সময়সীমা চেয়েছেন ক্যানিং পূর্বের (Canning East) বিধায়ক। গতকালই রাতে এ নিয়ে ই-মেল করেছেন সওকত। সওকতের আইনজীবী আজ যাচ্ছেন নিজাম প্যালেসে। 

সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন না সওকত:  আরও এক তৃণমূল বিধায়ককে তলব করল CBI। কয়লা পাচারকাণ্ডের তদন্তে ক্যানিং পূর্বের বিধায়ক ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সওকত মোল্লাকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। গতকাল মেল মারফত তিনি জানিয়ে দেন আজ হাজিরা দিতে পারছেন না।  এর আগে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে CBI।

CBI সূত্রে দাবি, আসানসোলের খনি থেকে অবৈধভাবে বের করা কয়লা নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় পাঠানো হত। ক্যানিংয়ের ইট ভাটায় প্রতি মাসে প্রচুর কয়লা যেত। মোটা অঙ্কের টাকা তোলাবাজি করা হত। একাধিক ব্যক্তির বয়ানে সওকত মোল্লার নাম উঠে আসে বলে সিবিআই সূত্রে খবর। ক্যানিং পূর্বের বিধায়ক ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সওকত মোল্লা অবশ্য গতকাল দাবি করেন, “কয়লা পাচারের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। জীবনতলায় ৪-৫টি ইটভাটা আছে, সেখানে কোথা থেকে কয়লা আসে, কারা কয়লা দেয়, তা তিনি জানেন না। রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর নাম এই মামলায় যুক্ত করা হয়েছে। দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’’

সওকতকে সিবিআইয়ের তলব ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতির তরজা। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেন, “কেউ বাদ যাবে না, তৃণমূলের প্রত্যেকটা নেতা-মন্ত্রী কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, পাথর পাচার সব জায়গায় যুক্ত হয়ে আছে, তৃণমূলের সত্যি বেরিয়ে আসছে, মুখোশটা খুলছে, এবার দেখবেন কীভাবে পার্টিটায় অর্ধেক নেতা-মন্ত্রী জেলের ভিতরে থাকবে।’’

আরও পড়ুন: Partha Chatterjee: উপদেষ্টা কমিটি কেন গঠন করা হয়েছিল? দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদে পার্থকে প্রশ্ন সিবিআইয়ের

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget