এক্সপ্লোর

West Midnapore Mid Day Meal : মিড ডে মিলের খিচুড়িতে মিলল আরশোলা !

 মিড ডে মিলে আরশোলা পড়ার অভিযোগ উঠল। এর আগে ময়ূরেশ্বরে মিড ডে মিলে ডালের বালতির মধ্যে পড়েছে সাপ!

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর : আবাস যোজনা ( Awas Yojna ) , ১০০ দিনের কাজের  ( 100 days work ) পরে এবার রাজ্যের মিড ডে মিলের ( Mid Day Meal  হাল খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল ( Central Team )। সোমবারই রাজ্য সরকার নির্দেশিত, দুই ২৪ পরগনার  তিনটি স্কুল সরেজমিনে ঘুরে দেখেন তাঁরা।  মঙ্গলবার মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরে পৌঁছেছে কেন্দ্রীয় দল। নিম্নমানের মিড ডে মিলের অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় যখন ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় দল, তখনই মিড ডে মিলে আরশোলা পড়ার অভিযোগ উঠল।

খিচুড়িতে মিলল আরশোলা !

চন্দ্রকোণায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খিচুড়িতে মিলল আরশোলা ! এমনই অভিযোগ ধামকুড়িয়ার এক বাসিন্দার । বাড়িতে গিয়ে টিফিন বক্সে নেওয়া মিড ডে মিলের খিচুড়িতে আরশোলা পড়ে থাকার অভিযোগ করেন তিনি। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলে খিচুড়ি রান্না হয়। সেই খিচুড়ি নিয়ে নিয়ে বাড়ি যায় বেশ কয়েকজন শিশু। 
স্থানীয় এক বাসিন্দার দাবি, খিচুড়ির কৌটো খোলার পর দেখা যায়, তার মধ্যে  আরশোলা পড়ে আছে।

শিশুদের খাবার খেতে নিষেধ
খবর দেওয়া হয় ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, বাকি শিশুদের খাবার খেতে নিষেধ , অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন চন্দ্রকোণা ২ নং ব্লকের জয়েন্ট বিডিও। 

এর আগেও ঘটেছে এমন ঘটনা 
এই প্রথম নয়, হাজার হুঁশিয়ারি, কড়া বার্তা আর সতর্কতাই সার! আবার ঘটল সেই ঘটনা!  মিড ডে মিলে আরশোলা পড়ার অভিযোগ উঠল। এর আগে ময়ূরেশ্বরে মিড ডে মিলে ডালের বালতির মধ্যে পড়েছে সাপ! চাঁচলে উঠেছে মজুত চালে মরা টিকটিকি ও ইঁদুর মেলার অভিযোগ।  আবার পাঁশকুড়ায় অভিযোগ উঠেছে, মিড ডে মিলের খিচুড়িতে টিকটিকি পড়ার! এবার কেন্দ্রীয় দল যখন রাজ্যে অতি সক্রিয় , তখন এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। 

ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক থেকে এলাকাবাসী।যদিও এই ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা কাকলি চক্রবর্তী জানান,ঘটনার কথা এক অভিভাবক জানালে আমরা ভুল শিকার করে নিয়েছি,হয়তো এই ঘটনা ঘটতেও পারে।তবে আমরা তড়িঘড়ি বাড়ি বাড়ি গিয়ে ওই খাবার না খাওয়ার জন্য নিষেধ করে এসেছি।ঘটনার খবর পেয়ে কেন্দ্রে পৌঁছান চন্দ্রকোনা ২ নং ব্লকের জয়েন্ট বিডিও অভিজিৎ পোড়িয়া।

শুভেন্দুর ট্যুইট

রাজ্যে মিডডে মিলের অনুসন্ধানে এসেছে কেন্দ্রীয় দল। সেনিয়ে এবার ট্য়ুইটে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  তিনি লিখলেন 'মনে হচ্ছে সত্য অনুসন্ধানে, তাদের ওপর ভরসা করা হচ্ছে, যারা সত্যকে লুকোতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। রাঁধুনিদেরও এতে সামিল করা হয়েছে। তাদের বেতন ও ইনসেন্টিভ সময়ের আগেই দেওয়া হচ্ছে। এটা পশ্চিমবঙ্গ। যদি পড়ুয়াদেরও হুমকি দেওয়া হয়, অবাক হব না। মিড ডে মিলের অনুসন্ধানে কেন্দ্রীয় দলকে কয়েকটি বাছাই করা স্কুলে নিয়ে যাচ্ছেন রাজ্য় সরকারি আধিকারিকরা, অভিযোগ বিরোধী দলনেতার। 
হাতেনাতে ধরতে আগাম খবর না দিয়ে যে কোনও স্কুলে যাওয়া উচিত।'  ট্যুইট করেন শুভেন্দু অধিকারী। 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget