এক্সপ্লোর

Weather Update West Bengal: মরসুমের প্রথম শৈত্যপ্রবাহের পূর্বাভাস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে সর্বনিম্ন তাপমাত্রা

West Bengal Winter Update: আগামী কয়েকদিন বজায় থাকবে শীতের আমেজ। কাল থেকে রবিবার পশ্চিমের জেলাগুলিতে মরসুমের প্রথম শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

কলকাতা: শহর থেকে শহরতলি, শীতের আমেজ মাখছে গোটা পশ্চিমবঙ্গ। আর ইতিমধ্যেই আশার বাণী শোনাল আবহাওয়া দফতর। মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ হতে চলেছে রাজ্যে। ১৩ ডিসেম্বর শুক্রবার থেকে ১৫ই ডিসেম্বর রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ রাজ্যের পশ্চিমের জেলায়। বাকি গোটা পশ্চিমবঙ্গে কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকটা দিন? কতটা নামবে বা উঠবে তাপমাত্রা? এক ঝলকে দেখে নেওয়া যাক ওয়েদার আপডেট। 

আগামী কয়েকদিন বজায় থাকবে শীতের আমেজ। কাল থেকে রবিবার পশ্চিমের জেলাগুলিতে মরসুমের প্রথম শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১৮ নভেম্বর পর্যন্ত স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গে থাকবে কুয়াশার দাপট। দিনভর মোটের ওপর পরিস্কার থাকবে সারা পশ্চিমবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। অবাধে চলবে উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দু এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা ছাড়া বাকি সময়টা দিনভর পরিষ্কার আকাশ। 

আগামী ২৪ ঘন্টায় শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায়। পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্য প্রবাহ চলতে পারে শুক্রবার। শনি ও রবিবারে শৈত্য প্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পাঁচ জেলায়। বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় শৈত্য প্রবাহ চলবে। ১৫ তারিখের মধ্যেই জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। জমিয়ে শীত বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। ২৪ ঘন্টায় কুয়াশায় ঢাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ।

গত দিন দুয়েক থেকেই কলকাতায় তাপমাত্রা কমেছে বেশ কয়েক ডিগ্রি। তাপমাত্রা কমেছে শহরতলিতেও। যে শীতের অপেক্ষায় ছিলেন শহরবাসী, অবশেষে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের আগমণ হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই।

আরও পড়ুন: Sudipta Chakraborty: কেউ গড়তে চান মহিলা শিল্পীদের নিয়ে ছৌ-নাচের দল, কেউ পড়াতে চান মেয়েকে... সুদীপ্তার শো যেন স্বপ্নপূরণের চাবিকাঠি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, হাতে চ্যানেল নিয়ে ৭ তলার মেডিসিন বিভাগ থেকে কীভাবে উধাও ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, হাতে চ্যানেল নিয়ে ৭ তলার মেডিসিন বিভাগ থেকে কীভাবে উধাও ?
News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget