এক্সপ্লোর

College service commission : কলেজে নিয়োগ-দুর্নীতির অভিযোগ তুলে এবার রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

College service commission Agitation : কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ ও তদন্তের দাবিতে কলেজ স্ট্রিট মোড়ে বিক্ষোভে সামিল ২০১৮-র মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা।

কলকাতা : স্কুলের পর এবার কলেজ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা। এদিন কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, মেধা তালিকায় নাম নেই এমন প্রার্থীদের কলেজে নিয়োগ করেছে কমিশন (college service commission) ।

কলেজ স্ট্রিট মোড়ে বিক্ষোভ
 যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন অনেকে। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ ও তদন্তের দাবিতে কলেজ স্ট্রিট মোড়ে বিক্ষোভে সামিল ২০১৮-র মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর জানিয়েছেন, নিয়োগে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। সবকিছু নিয়ম মেনেই হয়েছে।

নার্সিং চাকরিপ্রার্থীদের  বিক্ষোভ
অন্যদিকে, বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে নার্সিং চাকরিপ্রার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় মঙ্গলবার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা । ধস্তাধস্তির সময় পড়ে যান এক পুলিশ কর্মী। এরপর বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারী নার্সরা। রিক্রুটমেন্ট বোর্ডের প্রতিনিধির সঙ্গে কথা বলার দাবি জানান তাঁরা। এর আগে সোমবার চাকরির দাবিতে সল্টলেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সামনে নার্সিং চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। 

সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়
অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। SSC দুর্নীতি মামলায় আজ দ্বিতীয়বার নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়। গত বুধবার ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের এদিন দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিবকে। CBI সূত্রে খবর, প্রথম দিন জিজ্ঞাসাবাদে প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করেছিলেন, SSC’র উপদেষ্টা কমিটি তৈরি করলেও, সেই কমিটির ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল না। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও তিনি কিছু জানতেন না বলে দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। CBI সূত্রে খবর, গোয়েন্দারা জানতে চান, উপদেষ্টা কমিটির ওপর কার নিয়ন্ত্রণ ছিল? কার নির্দেশে নিয়োগ হয়েছিল?  তত্কালীন শিক্ষামন্ত্রী হিসেবে তিনি দুর্নীতির দায় এড়িয়ে যেতে পারেন কি না? এই সমস্ত প্রশ্নের জবাব পেতেই পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করা হয়েছে বলে CBI সূত্রে খবর। বুধবার সকালে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে হাজির হন আইনজীবীরা।  নিজাম প্যালেসের উদ্দেশে রওনা দেন পার্থ চট্টোপাধ্যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Mamata Banerjee: রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget