এক্সপ্লোর

Durga Puja : কলেজ স্কোয়ারের পুজোর 'চেয়ারম্যান' এবার শমীক? 'BJP ক্লাব দখল করে না', বললেন দলের রাজ্য সভাপতি

কলেজ স্কোয়ার দুর্গাপুজো কমিটির চেয়ারম্যান বিজেপির শমীক ভট্টাচার্য, পুজো কমিটিতে বড় রদবদল?

ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যে রাজনৈতিক পালাবদলের স্পষ্ট প্রভাব এবার বাঙালির সবথেকে বড় উৎসবে। দুর্গাপুজোর কমিটিগুলির মাথায় এবার একে একে আসছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। তৃণমূলের বিশ্বাস ব্রাদার্সের পুজো বলে খ্যাত সুরুচি সংঘ থেকে এবার মুছে গিয়েছে অরুপ-স্বরূপের নাম ! সেই পুজোয় এবার সম্পাদক বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। আর এবার কলকাতার অন্যতম স্বনামধন্য, জনপ্রিয় পুজো কলেজ স্কোয়ারের পুজো কমিটির মাথাতেও বিজেপি নেতার নাম  উঠে এল। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটিতেও নেতৃত্বে বড় পরিবর্তন করা হয়েছে, বলে দাবি কমিটির। 

উদ্যোক্তাদের সিদ্ধান্ত অনুযায়ী, কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এমনটা দাবি পুজো কমিটির  সদস্যদের। কমিটির অন্যতম উদ্যোক্তা বিকাশ মজুমদার জানিয়েছেন, এই দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন শমীক ভট্টাচার্য। উদ্যোক্তাদের দাবি, আগামী ১৬ জুলাই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শমীক ভট্টাচার্য। সেই অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে তাঁর নেতৃত্বে এ বছরের পুজোর প্রস্তুতি শুরু হবে।

কিন্তু এ বিষয়ে প্রশ্ন করা হলে শমীক ভট্টাচার্য জানান, পুজোতে সব রকমের সহযোগিতা করব। ১৬ তারিখ খুঁটি পুজোর উদ্বোধনেও থাকলেও, পুজো কমিটির চেয়ারম্যান বা সভাপতি হতে নারাজ শমীক ভট্টাচার্য। পুজো কমিটি দখল কিংবা ক্লাব দখল বিজেপি করে না, বার্তা বিজেপির রাজ্য সভাপতির।                             

অন্যদিকে , একদা দক্ষিণ কলকাতার সুরুচি সঙ্ঘের পুজোর মাথা স্বরূপ বিশ্বাস এখন একাধিক মারাত্মক অভিযোগে ধৃত। আর অরূপ বিশ্বাসকে যাতায়াত করতে হচ্ছে পুলিশের তলবে। এই পরিস্থিতিতে সুরুচি সংঘের দুর্গাপুজো কমিটির সম্পাদক করা হয়েছে দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে। পরপর দুই জনপ্রিয় পুজো কমিটির নেতৃত্বে এই পরিবর্তন নিঃসন্দেহে গুরুত্ববহ। রাজনৈতিক পালাবদলের পরই দুর্গাপুজোর কর্তৃত্বে পালাবদল নজর কাড়ছে।   

রাজ্যের ক্ষমতার পরিবর্তনের পর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বেও যে রদবদল শুরু হয়েছে, কলেজ স্কোয়ার ও সুরুচি সংঘের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই ইঙ্গিতই আরও স্পষ্ট করল।                       

আরও পড়ুন :  ২০ বছর পর পশ্চিমবঙ্গে ফিরছেন সাহিত্যিক তসলিমা নাসরিন, ১ অগাস্ট রবীন্দ্র সদনে অনুষ্ঠান  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget