এক্সপ্লোর

Sameer App: চলার অযোগ্য রাস্তা? খানাখন্দে বিপদসঙ্কুল? এই অ্যাপের মাধ্যমেই ছবিসহ জানান অভিযোগ, সরাসরি জানবে প্রশাসন

এই অ্যাপে করা অভিযোগের স্ট্যাটাসও আপনি রিয়েল টাইমে ট্র্যাক করতে পারেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয়তেই উপলব্ধ এবং এটি ব্যবহার করা খুবই সহজ।

শুধু গ্রাম-গঞ্জ নয়। শহর , শহরতলিতেও বেহাল রাস্তাঘাট। বর্ষায় অবস্থা আরও শোচনীয়। প্রবল বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ। আতঙ্কে, ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন মানুষ।  বিপদ মাথায় নিয়ে চলছে যান চলাচল। জায়গায় জায়গায় খানাখন্দ, বিরাট বড় হাঁ করে থাকা গর্ত। ভরা বর্ষায় জল জমে আরও ভয়ঙ্কর পরিস্থিতি। এমন অবস্থা যদি হয় আপনারও, আপনিও যদি খারাপ রাস্তা নিয়ে নাজেহাল হয়ে থাকেন, কাকে বলবেন ভেবে না পান, তাহলে একটা উপায় আছে।  দৌড়ি না করে, আপনার ফোন থেকেই সরাসরি সরকারি অফিসারদের কাছে পৌঁছে দিন আপনার অভিযোগ। এর জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে। যা আপনি ফোনে ডাউনলোড করতে পারেন। তার মাধ্যমেই আপনি আপনার এলাকার খারাপ রাস্তার অভিযোগ করতে পারেন।

এই অ্যাপের মাধ্যমে অভিযোগ করতে পারেন 

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) SAMEER নামে একটি অ্যাপ চালু করেছে। যার মাধ্যমে সাধারণ মানুষ তাদের এলাকার খারাপ রাস্তা সম্পর্কিত অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট বিভাগে জানাতে পারে। এই অ্যাপে ছবি, লোকেশন এবং অভিযোগের তথ্য আপলোড করার সুবিধা রয়েছে। আপনি অভিযোগ করার সঙ্গে সঙ্গেই তা স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে পৌরসভা বা সংশ্লিষ্ট এজেন্সিতে পাঠানো হয়। 

এই অ্যাপে করা অভিযোগের স্ট্যাটাসও আপনি রিয়েল টাইমে ট্র্যাক করতে পারেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয়তেই উপলব্ধ এবং এটি ব্যবহার করা খুবই সহজ। আপনি আপনার এলাকার রাস্তার গর্ত, আবর্জনার স্তূপ ইত্যাদি সম্পর্কেও অভিযোগ জানাতে পারেন।

অভিযোগ নথিভুক্ত করার জন্য কী করবেন - 

সমীর অ্যাপের মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করার জন্য, প্রথমে আপনাকে আপনার মোবাইলে Sameer App ইনস্টল করতে হবে। এর পরে অ্যাপটি খুলুন এবং Add Complaints বিভাগ থেকে Unpaved Road/Pits অপশন নির্বাচন করুন। এর পরে খারাপ রাস্তার ছবি তুলুন এবং আপলোড করুন। রাস্তার খারাপ অবস্থা সম্পর্কে কিছু বিবরণও লিখতে পারেন । এছাড়াও, আপনি আপনার বর্তমান লোকেশন চালু করে খারাপ রাস্তার সঠিক অবস্থানের তথ্যও দিতে পারেন। এর পরে, আপনার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আপনার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।  আপনি আপনার অভিযোগের স্ট্যাটাসও পরীক্ষা করতে পারেন।

ভরা বর্ষায় শহরের রাস্তা দিনে দিনে হয়েছে কার্যত কঙ্কালসার।  মেরামতি কাজ হলেও,অভিযোগ, তাতেই চাঙড় উঠে রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বর্ষায়। রাস্তা জুড়ে পদে পদে তৈরি হয়েছে গর্ত। যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় কোনও অঘটন।  এই সমস্যা এড়াতে এর থেকে ভাল উপায় আর কী হতে পারে? 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget