এক্সপ্লোর

Abhishek Banerjee : "কংগ্রেস জিতলেই ২৪ ঘণ্টার মধ্যে বিজেপিতে চলে যাবে", চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের

Sagardighi Bypoll : গতবছর ২৯ ডিসেম্বর, সাগরদিঘির তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়

সাগরদিঘি (মুর্শিদাবাদ) : মাঝে এক সপ্তাহের ব্যবধান। তার আগে সাগরদিঘির (Sagardighi) সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, কংগ্রেস প্রার্থীর সঙ্গে বিজেপির যোগ রয়েছে। কংগ্রেস জিতলেই ২৪ ঘণ্টার মধ্যে বিজেপিতে চলে যাবে।" এমনই মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

"একমাস আগে এখানে সভা করে বিজেপির বিরোধী দলনেতা বলেছেন, সনাতনী হিন্দু বুথগুলিতে বিজেপি যাতে জেতে সেটা তো আমি করব, কিন্তু, সংখ্যালঘু বুথে যাতে জোড়াফুল না ফোটে তার ব্যবস্থাও আমি করে এসেছি। আমি বলছি না...শুনুন"। এমনই মন্তব্য করে এরপর একটি অডিও ক্লিপ সভামঞ্চ থেকে শোনান অভিষেক। শুভেন্দুর বিরুদ্ধে আক্রমণ শানান। সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, কার সাথে হাত মিলিয়েছেন ? মীরজাফরের নাম কী ? আর এই জেলার মীরজাফরের নাম কী ? শুভেন্দু অধিকারীর সঙ্গে কংগ্রেস প্রার্থীর ছবি-সম্বলিত ফেস্টুন তুলে ধরে একের পর এক তোপ দেগে যান তৃণমূল সাংসদ।

সুর চড়িয়ে তিনি বলেন, "রাম-বাম চোরে চোরে মাসতুতো ভাই। সংখ্যালঘু বুথগুলোতে জোড়া ফুল জিতবে না কীভাবে বলছেন ?" এর পাশাপাশি সাগরদিঘির সভা থেকে অধীরকে মীরজাফর বলে আক্রমণ করেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, 'অমিত শাহের বাহিনী নিয়ে চলছেন কেন অধীর চৌধুরী ? যারা এনআরসি-র কথা বলে, তাদের বাহিনী নিরাপত্তা দিচ্ছে অধীর চৌধুরীকে। বাংলার পুলিশ, দিদির পুলিশে ভরসা নেই অধীর চৌধুরীর। দাদার পুলিশ, অমিত শাহর পুলিশে ভরসা অধীর চৌধুরীর।' মুর্শিদাবাদের বুকে এত বড় মীরজাফর নেই বলেও অধীরকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, "আজ ১০০ দিনের কাজে ১৭ লক্ষ পরিবারের টাকা কেন্দ্রের মোদি সরকার আটকে রেখে দিয়েছে। ইচ্ছাকৃতভাবে, গোজোয়ারি করে গায়ের জোরে আটকে রেখে দিয়েছে। অধীর চৌধুরীকে একদিনও সংসদের বুকে প্রশ্ন করতে দেখা যায়নি, যে বাংলার টাকা কেন বন্ধ করে রাখা হয়েছে।"

গতবছর ২৯ ডিসেম্বর, সাগরদিঘির তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়। ২০ দিনের মধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দেয়, ২৭ ফেব্রুয়ারি সেখানে উপনির্বাচন হবে। ভোটের আগে ভিন্ন রাজনৈতিক দলের প্রচারে জমে উঠেছে সাগরদিঘি। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী (TMC Candidate) করেছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে (Debashish Banerjee)। বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা দিলীপ সাহা। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট (Left Front)।

আরও পড়ুন ; "বাংলার টাকা কেন আটকে, সংসদে একদিনও জানতে চাননি", অভিষেকের নিশানায় অধীর

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
Uttar Dinajpur News: গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই
Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget