এক্সপ্লোর

Abhishek on Adhir : "বাংলার টাকা কেন আটকে, সংসদে একদিনও জানতে চাননি", অভিষেকের নিশানায় অধীর

Sagardighi By-Poll : ২৭ ফেব্রুয়ারি এই কেন্দ্রে উপনির্বাচন হবে...

সাগরদিঘি(মুর্শিদাবাদ) : একসময়ের গড়। ঘোর বাম জমানাতেও তিনি দাপট দেখিয়েছেন। অধীর চৌধুরীর (Adhir Chowdhury) সেই মুর্শিদাবাদে এখন ক্ষমতা বাড়িয়েছে ঘাসফুল শিবির। কিন্তু, এখনও পাশা বদলে দিতে পারেন তিনি। অন্তত রাজনৈতিক ওয়াকিবহাল মহল এমনই বলে। তাই, নবাবের জেলায় কোনও ভোট হবে, আর অধীর চৌধুরীর কথা উঠবে না, এমনটা সম্ভব নয়। এবারও উঠল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বক্তব্যে। সাগরদিঘি উপনির্বাচন উপলক্ষে আয়োজিত সভা অধীরকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

সুর চড়ালেন অভিষেক-

অধীরকে আক্রমণ করে অভিষেক বললেন, "আজ ১০০ দিনের কাজে ১৭ লক্ষ পরিবারের টাকা কেন্দ্রের মোদি সরকার আটকে রেখে দিয়েছে। ইচ্ছাকৃতভাবে, গোজোয়ারি করে গায়ের জোরে আটকে রেখে দিয়েছে। অধীর চৌধুরীকে একদিনও সংসদের বুকে প্রশ্ন করতে দেখা যায়নি, যে বাংলার টাকা কেন বন্ধ করে রাখা হয়েছে। এনআরসি নিয়ে ২০১৯ সালে আইন পাশ হল, রাস্তায় কংগ্রেসের বাবুদের নামতে দেখা যায়নি । একমাত্র রাস্তায় নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

কংগ্রেস প্রার্থী নিয়েও তুললেন প্রশ্ন। তাঁর বক্তব্য, "কংগ্রেসের যে প্রার্থী হয়েছেন, তিনি কংগ্রেস প্রার্থী নন। পদ্মফুল মনোনিত হাতচিহ্নের প্রার্থী।" অভিষেক বলেন, "আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যদি একটা বুথ বা একটা অঞ্চল থেকে কংগ্রেস বা বিজেপি জেতে, মুর্শিদাবাদের মানুষ তাকিয়ে আছে। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বাংলার মানুষের স্বার্থে নিজের জীবন বাজি রেখে, নিজের জীবন বিপন্ন করে লড়াই করছেন। আত্মসমর্পণ করেননি, মাথা নত করেননি। তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করেননি। সারা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যে বাংলার জন্য পরিশ্রম করছেন। কাজ করছেন।" 

অভিষেকের এই বক্তব্য নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গতবছর ২৯ ডিসেম্বর, সাগরদিঘির তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়। ২০ দিনের মধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দেয়, ২৭ ফেব্রুয়ারি সেখানে উপনির্বাচন হবে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী (TMC Candidate) করেছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে (Debashish Banerjee)। বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা দিলীপ সাহা। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট (Left Front)।

আরও পড়ুন ; সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে বামেদের সমর্থন, পঞ্চায়েত ভোটে জোট সম্ভাবনা ? 

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget