এক্সপ্লোর

Koustav Bagchi: 'শুভেন্দু অধিকারী আমার কাছে অচ্ছুৎ নন', বললেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

BJP MLA Suvendu Adhikari:কংগ্রেসের মধ্যে অন্য সুর?'শুভেন্দু অধিকারী আমার কাছে অচ্ছুৎ নন', বললেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কংগ্রেসের মধ্যে অন্য সুর?'শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আমার কাছে অচ্ছুৎ নন', বললেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর (Congress Leader Koustav Bagchi)। সঙ্গে সংযোজন, 'বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা অস্বীকার করার কোনও জায়গা নেই। বিজেপিতে থেকে শুভেন্দু অধিকারী সবটা করতে পারছেন না, এর জন্য একটি বিকল্প রাজনীতি প্রয়োজন।'

আর কী?
এর পরই তাঁর কটাক্ষ, 'আমাদের সময় একজন বিরোধী দলনেতা ছিলেন, মানুষ জানতই না। এখন বিরোধী দলনেতা কে মানুষ জানেন, বিরোধী দলনেতার পারফরমেন্সকে ছোট করে দেখা যাবে না। 'তৃণমূলকে উৎখাত করার জন্য আমার কাছে শুভেন্দু অচ্ছুৎ নন। বিজেপির সঙ্গে মতান্তর থাকতেই পারে, কিন্তু শুভেন্দু অচ্ছুৎ নন।' সঙ্গে ইঙ্গিত,'ধৈর্য ধরুন, ইন্টারেস্টিং পরিস্থিতির দিকে এগোচ্ছে রাজনীতি।' কী ইঙ্গিত রইল তাঁর কথায়? দানা বাঁধতে শুরু করেছে জল্পনা।
এর আগেও একাধিক বার নানা প্রসঙ্গে অসন্তোষের সুর ধরা পড়েছে কংগ্রেসের এই আইনজীবী নেতার গলায়। এর মধ্যে একেবারে হালে, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আরও একবার আলোড়ন তৈরি হয়ে যায়। কৌস্তভ লিখেছিলেন,

'কলকাতায় চোর, মুম্বইতে সাধু।
ফলাফল = ধূপগুড়ি

যাই হোক সমুদ্র জিতেছে।
পুকুর হারলে ক্ষতি কি!'

নাম না করলেও ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের জয় এবং সিপিএম-কংগ্রেস জোটের মুখ থুবড়ে পড়ার পর সোশ্য়াল সাইটে তাঁর কটাক্ষের মূল লক্ষ্য ঠিক কারা, সেটা অনেকের কাছেই স্পষ্ট হয়ে যায়। পাটনা, বেঙ্গালুরু কিংবা মুম্বই-সহ 'ইন্ডিয়া' জোটের যে কোনও মঞ্চেই, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের একসঙ্গে থাকার তীব্র বিরোধী কৌস্তভ। উল্টোদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীরা বাংলায় তৃণমূল কট্টর বিরোধিতায় অনড় থাকলেও, জাতীয় রাজনীতির ক্ষেত্রে তৃণমূল নিয়ে হাইকম্য়ান্ডের অবস্থানের প্রকাশ্য়ে সমালোচনা করতে নারাজ। এই প্রেক্ষাপটেই এক সাক্ষাৎকারে কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরী বলেন,'পুকুর এবং নদীর মধ্যে ফারাক আছে। আমার কাছে বাংলা হল পুকুর। আর ভারত হল নদী।' সেই মন্তব্যের পর ধূপগুড়ির উপনির্বাচনর ফলাফল সিপিএম-তৃণমূল জোটের ধরাশায়ী হয়ে যাওয়া ও কৌস্তভের সোশ্য়াল মিডিয়া পোস্ট, অর্থ বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক মহলের।

এদিন যা বললেন....
কংগ্রেস নেতা এদিন আরও বলেন, 'পশ্চিমবঙ্গে একটা বিকল্প রাজনীতির খুব প্রয়োজন। তৃণমূলকে হঠানো যে রাজনীতির একমাত্র লক্ষ্য হবে। এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই গণতন্ত্র-হত্যাকারী সরকার, এর জন্য একটা বিকল্প রাজনীতি দরকার।' এর পরই তাঁর সংযোজন, 'আমি আগে এটাও বলেছি, বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম থেকে শেখা উচিত। তেমন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর যে ভূমিকা পালন করছেন, সেই ভাবমূর্তিই তো থাকা উচিত। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর ভূমিকা সংশয়াতীতভাবে প্রশংসনীয়।' তা হলে কি দু'জনে কাছাকাছি আসছেন? যদি তৃণমূল-বিরোধী কোনও অ-রাজনৈতিক অবস্থান থাকে, তা হলে তাঁর কোনও ছুঁৎমার্গ নেই, জানিয়ে দিলেন কৌস্তভ। সেটা কী, কবে হবে? বলবে সময়।

আরও পড়ুন:তদন্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে;আসল ED গিয়েছিল তো;! লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে তরজা আদালতে

 

 

 

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget