এক্সপ্লোর

Sonia Gandhi: পরিবারের জমি আঁকড়ে দু’দশক, লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন সনিয়া?

Lok Sabha Elections 2024: বিধানসভা নির্বাচনে সম্প্রতি তেলঙ্গানায় সরকার গড়েছে কংগ্রেস। রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি, এ রেবানাথ রেড্ডিই সনিয়াকে সেখান থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন।

নয়াদিল্লি: বংশ পরম্পরায় রায়বরেলী মোটামুটি গাঁধী পরিবারের দখলেই ছিল। ফিরোজ গাঁধী, ইন্দিরা গাঁধীর পর পরিবারের তরফে সনিয়া গাঁধী রায়বরেলী ধরে রেখেছেন। ২০০৪ সাল থেকে রায়বরেলীর সাংসদ তিনি। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র বদল হতে পারে তাঁর। শোনা যাচ্ছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারত থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব গিয়েছে সনিয়ার কাছে। (Sonia Gandhi)

বিধানসভা নির্বাচনে সম্প্রতি তেলঙ্গানায় সরকার গড়েছে কংগ্রেস। রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি, এ রেবানাথ রেড্ডিই সনিয়াকে সেখান থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন। সোমবার সনিয়ার সঙ্গে দেখা করেন রেড্ডি। সেখানে সনিয়াকে তেলঙ্গানা থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন তিনি। জানান, প্রদেশ কংগ্রেসের তরফে সেই মর্মে প্রস্তাব পাসও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। (Lok Sabha Elections 2024)

এ নিয়ে কোনও লুকোছাপাও করেননি রেড্ডি। তিনি জানিয়েছেন, তেলঙ্গানাবাসী সনিয়াকে 'মাতৃস্বরূপ' দেখেন। তাঁর হাত ধরেই তেলঙ্গানার রাজ্যের স্বীকৃতিপ্রাপ্তি বলে মনে করেন স্থানীয়রা। তাই তেলঙ্গানাই সনিয়ার জন্য আদর্শ জায়গা বলে জানান রেড্ডি। রাজ্যের উপমুখ্যমন্ত্রী মল্লু ভাট্টি বিক্রমার্ক, রাজ্যের রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডিও সাক্ষাতে উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন: Rahul Gandhi: দলীয় কর্মীকে কুকুরের বিস্কিট খেতে দেন রাহুল? সামনে এল আসল সত্য

রায়বরেলী ছেড়ে তেলঙ্গানায় প্রার্থী হবেন কিনা সনিয়া, সেই নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কিছু জানানো হয়নি। তবে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে সনিয়া জানিয়েছেন, কংগ্রেস সূত্রে এমনই খবর। তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, রাজ্য়ের ১৭টি লোকসভা আসনে জয়ী হতে বদ্ধপরিকর কংগ্রেস। সেই লক্ষ্যে পৌঁছতেই সনিয়াকে পাশে চাওয়া হচ্ছে। 

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট যদিও প্রকাশিত হয়নি এখনও পর্যন্ত। তবে সব রাজনৈতিক দলগুলিই প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিজেপি-কে রুখতে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি মিলে I.N.D.I.A জোট তৈরি করেছে। তবে সেই জোটে ডামাডোল অব্যাহত। নীতিশ কুমার জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় একা লড়াইয়ের বার্তা দিয়েছেন। এমন পরিস্থিতিতে কংগ্রেসের অন্দরেও ব্যাপক রদবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে সনিয়া রাজ্যসভায় যেতে পারেন বলেও শোনা যাচ্ছে। তাঁর মেয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও রাজ্যসভায় যেতে পারেন বলে খবর। ওয়েনাড ছেড়ে ফের উত্তরপ্রদেশ থেকে রাহুল গাঁধী নির্বাচনে লড়তে পারেন বলেও জোর জল্পনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget