এক্সপ্লোর

Rahul Gandhi: দলীয় কর্মীকে কুকুরের বিস্কিট খেতে দেন রাহুল? সামনে এল আসল সত্য

Rahul Gandhi Viral Video: ঝাড়খণ্ডে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' চলাকালীন রাহুলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসে, তাতে পোষ্যের জন্য বরাদ্দ বিস্কিট এক ব্যক্তির হাতে তুলে দিতে দেখা যায় রাহুলকে।

নয়াদিল্লি: কুকুরের বিস্কুট মানুষকে খেতে দিয়েছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। মানুষের হাতে কুকুরের বিস্কিট তুলে দেওয়ার ভিডিও-ও সামনে এনেছে তারা। সেই নিয়ে শোরগোলের মধ্যেই 'আসল ঘটনা' খোলসা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। জানালেন, কুকুরের বিস্কিট কাউকে খেতে দেননি তিনি। তাঁর হাতে খেতে চাইছিল না কুকুরটি। তাই কুকুরটির মালিকের হাতে বিস্কিট তুলে দেন, যাতে তিনি খাওয়াতে পারেন। (Rahul Gandhi Viral Video)

ঝাড়খণ্ডে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' চলাকালীন রাহুলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসে, তাতে পোষ্যের জন্য বরাদ্দ বিস্কিট এক ব্যক্তির হাতে তুলে দিতে দেখা যায় রাহুলকে। বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য ওই ভিডিও-র কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ করেন, 'কুকুরকে বিস্কিট খাওয়াচ্ছিলেন রাহুল। কুকুর না খেতে চাইলে, ওই বিস্কিট দলের এক কার্যকর্তাকে দেন রাহুল। যে দলের অধ্যক্ষ তথা যুবরাজ কার্যকর্তার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করেন, সেই দল বিলুপ্ত হয়ে যাওয়াই স্বাভাবিক'।

আরও পড়ুন: Rahul Gandhi: একা লড়াইয়ের ঘোষণা মমতার, আগের অবস্থানেই কংগ্রেস, এবার মুখ খুললেন রাহুল

বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যেতে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়াতেও ভিডিওটি ভাইরাল হয়ে যায়। মঙ্গলবার সেই নিয়ে প্রশ্ন করলে, নিজের বক্তব্য তুলে ধরেন রাহুল। তিনি বলেন, "মালিক নিজের পোষ্যকে নিয়ে এসেছিলেন। আমি বিস্কিট দিতে গেলে ভয় পেয়ে গিয়েছিল, কাঁপছিল। বিস্কিট খাচ্ছিল না। তাই ওই পোষ্যের মালিকের হাতেই বিস্কিট তুলে দিই আমি, যাতে উনি খাওয়াতে পারেন। এতে কী সমস্যা?"

সোশ্যাল মিডিয়ায় বিজেপি যে ভিডিও শেয়ার করেছে, সেটি স্বল্পদৈর্ঘ্যের। পূর্ণাঙ্গ যে ভিডিওটি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, কুকুরটি রাহুলের হাত থেকে বিস্কিট খেতে চাইছে না। তাতে পাশের এক ব্যক্তির হাতে বিস্কিট তুলে দেন রাহুল। এর পর কুকুরটি ওই ব্যক্তির হাতই খুঁটিয়ে দেখতে থাকে। ওই ব্যক্তি সেই সময় রাহুলের সঙ্গে আলাপচারিতা জমান। 

সংবাদমাধ্যমে এ নিয়ে মুখ খুলেছেন ওই ব্যক্তিও। পোষ্যটিকে কোলে নিয়ে তাঁকে বলতে শোনা যায়, "আমার পোষ্য রাহুল স্যরের সঙ্গে ছবি তুলেছে। ওকে বিস্কিটও দিয়েছেন রাহুল।" স্বভাবতই বিজেপি মিথ্যে খবর ছড়াচ্ছে বলে অভিযোগ তুলতে শুরু করেছে কংগ্রেস। তাদের দাবি, রাহুলকে বদনাম করতে বিকৃত ভিডিও পোস্ট করা হয়েছে। মিথ্যে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget