এক্সপ্লোর

Congress: কলকাতা থেকে জেলা- রাহুল-ইস্যুতে পথে নেমে বিক্ষোভে হাতশিবির

West Bengal Congress: রেল অবরোধ থেকে রাস্তা অবরোধ দেখা গেল। বিভিন্ন জায়গায় চলল বিক্ষোভ।

কলকাতা: রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজের ঘটনায় শুক্রবারই দেশজুড়ে প্রতিবাদে নেমেছিল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল এই ইস্যুতে লাগাতার আন্দোলন চালাবে হাত শিবির। শনিবারও সেই ঘটনায় উত্তপ্ত থাকল কলকাতা থেকে জেলার নানা কোণ। রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে পথে নামল কংগ্রেস। রেল অবরোধ থেকে রাস্তা অবরোধ দেখা গেল। বিভিন্ন জায়গায় চলল বিক্ষোভ। হুগলির শ্রীরামপুর-সহ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

বিভিন্ন জায়গায় বিক্ষোভ:
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার প্রেক্ষাপটে দেশজুড়ে বিজেপির সঙ্গে চরম সংঘাতের পথে হাঁটল কংগ্রেস। বিভিন্ন রাজ্যে যেমন বিক্ষোভ-অবরোধ কর্মসূচি পালিত হল। তেমনই বাংলার জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। রায়গঞ্জ-শান্তিপুরে রেল রোকো হয়েছে, পুরুলিয়া-মেদিনীপুরে পথ অবরোধ হয়েছে, শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল হয়েছে,বর্ধমান-আসানসোলে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়েছে বিভিন্ন জায়গায়। হুগলির শ্রীরামপুরে ধস্তাধস্তি হয়েছে। রাজভবনের সামনে কংগ্রেসের কর্মসূচি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে।

শনিবার সকালে বউবাজারে বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC-র কর্মী-সমর্থকরা। রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে বিকেলে ধর্মতলা এবং রাজভবনের সামনেও বিক্ষোভ সংগঠিত করেন কংগ্রেস কর্মীরা। যেভাবে রাহুলকে সাংসদ পদ খারিজ হয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচি। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের মহিলা সদস্যরা এদিন নেতাজি ভবন মেট্রো থেকে বেরিয়েই জগুবাবু বাজারের কাছে বিক্ষোভ দেখাতে যান। তখনই তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।
 
জেলায় জেলায়:
কলকাতার পাশাপাশি জেলায় জেলায় পথে নেমেছিলেন কংগ্রেসের নেতা ও কর্মীরা। নদিয়ার শান্তিপুর ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রেল অবরোধ করা হয়। শিলিগুড়ির হাসমি চক, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মিছিল করেন কংগ্রেস নেতা ও কর্মীরা। পথ অবরোধ হয় উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। বর্ধমানের নবাবহাট, দুর্গাপুরের কাদা মোড়, আসানসোলের বিএনআর মোড়ে পথ অবরোধ, বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা। মেদিনীপুর, খড়গপুর ও পুরুলিয়ায় যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের কর্মীরা পথে নামেন। মেদিনীপুর পুরসভার কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সইফুল বলেন, 'আমাদের নেতা রাহুল গাঁধী, রাহুল সাভারকর নয়। তাই আমরা রাস্তায় থাকব, আন্দোলন করব, মানুষজন বিবেচনা করবেন।'

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে, শুক্রবার বিজেপির সমালোচনা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কড়া সমালোচনা করেছিলেন একাধিক বিরোধী দলের নেতা।

আরও পড়ুন: ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে মাদক পাচার রুখতে কড়া পদক্ষেপ নিল নারকোটিক্স কন্টোল ব্যুরো

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget