এক্সপ্লোর

Narcotics Control Bureau: ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে মাদক পাচার রুখতে কড়া পদক্ষেপ নিল নারকোটিক্স কন্টোল ব্যুরো

প্রায়ই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে মাদক। ক্রমশ জাঁকিয়ে বসছে মাদক-চক্র। বিভিন্ন সময়ে শহরে রেভ পার্টিতে অভিযান চালিয়েও মাদকের হদিশ মিলেছে।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে মাদক পাচার রুখতে কড়া পদক্ষেপ নিল নারকোটিক্স কন্টোল ব্যুরো (Narcotics Control Bureau)। বিভিন্ন ক্যুরিয়ার সংস্থাকে বাড়তি সতর্কতা নিতে বলল NCB. এসওপিতে বলা হয়েছে, যাঁরা ক্যুরিয়ার করতে আসবেন এবং যাঁদের তা পাঠানো হবে, দু'জনেরই সঠিক পরিচয় নথিভুক্ত করতে হবে।

মাদক পাচার রুখতে কড়া পদক্ষেপ: সম্প্রতি সল্টলেকে পশুপালনের আড়ালে মাদকের কারবার চালানোরও অভিযোগ উঠেছে। ওড়িশা থেকে ওষুধের ব্যাগে পাচার করা হচ্ছিল ১২৮ কেজি গাঁজা। মঙ্গলবার গভীর রাতে কালিকাপুর থেকে তা উদ্ধার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। শুক্রবার কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকেও সম্প্রতি ১৪৪ কেজি মাদক উদ্ধার হয়েছে।

প্রায়ই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে মাদক। ক্রমশ জাঁকিয়ে বসছে মাদক-চক্র। বিভিন্ন সময়ে শহরে রেভ পার্টিতে অভিযান চালিয়েও মাদকের হদিশ মিলেছে। কিন্তু, মাদক সেই পার্টিতে পৌঁছচ্ছে কীভাবে? নারকোটিক্স কন্টোল ব্যুরোর দাবি, অনেক সময় মাদক পাচারের জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্যুরিয়ার সংস্থাকে।

এই প্রেক্ষাপটে এবার মাদক পাচারের রমরমা আটকাতে ক্যুরিয়ার সংস্থাগুলিকে এসওপি পাঠাল NCB। ইতিমধ্যেই ক্যুরিয়ার সংস্থাগুলির বৈঠক সেরেছে এই কেন্দ্রীয় সংস্থা। NCB'র এসওপিতে বলা হয়েছে, যাঁরা ক্যুরিয়ার পাঠাতে আসবেন, তাঁদের সঠিক পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক।যাঁকে পাঠানো হবে, তাঁকে পা্র্সেল দেওয়ার আগে নিতে হবে ওটিপি।স্কান্যারের মাধ্যমেও পার্সেলগুলিকে পরীক্ষা করতে বলা হয়েছে। মাঝেমধ্যেই অসময়ে কেউ ক্যুরিয়ার পাঠাতে এলে, তাঁর ওপর নজর রাখতে হবে। এদিন মাদক কারবারিদের উদ্দেশে কড়া বার্তাও দেওয়া হয়েছে NCB'র তরফে।                                                         

এদিন নারকোটিক্স কন্টোল ব্যুরো জোনাল ডিরেক্টর (কলকাতা) রাকেশচন্দ্র শুক্লা বলেন, “২০১৪ সালে দমদমে বিশ্বনাথ দেবনাথের বাড়ি থেকে ৩৬২ কেজি আফিম উদ্ধার হয়। ২৩ তারিখ ব্যারাকপুর আদালতে তাঁকে ১২ বছরের সাজা দিয়েছে। অর্থাৎ পাচারে যুক্ত থাকলে রেহাই মিলবে না।’’ NCB'র তরফে জানানো হয়েছে, পুরোদমে রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন: WB Corona: শহরে ফের করোনা আক্রান্তের মৃত্যু, দুই হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন মৃতের পরিবারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget