এক্সপ্লোর

Lal Bazar Abhijan: ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদে বৃষ্টি মাথায় করেই লালবাজার অভিযান কংগ্রেসের, আচমকাই শুরু হল ডিম ছোঁড়া !

Congress Lal Bazar Abhijan: কামদুনি থেকে তামান্না, এই তৃণমূল সরকার আর না, পোস্টারে প্রতিবাদ কংগ্রেসের, শুরু হল লালবাজার অভিযান

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা:  সাম্প্রতিককালে রাজ্যে কলেজ ক্যাম্পাসগুলিতে একের পর এক গণধর্ষণের অভিযোগ উঠেছে। আরজি কর থেকে শুরু করে কসবা ল' কলেজ-সহ একাধিক ক্যাম্পাসগুলিতে ইতিমধ্যেই নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এবার ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদে, বৃষ্টি মাথায় নিয়েই লালবাজার অভিযানে কংগ্রেস। কামদুনি থেকে তামান্না, এই তৃণমূল সরকার আর না, পোস্টারে প্রতিবাদ কংগ্রেসের। এদিকে শেষ অবধি পাওয়া খবরে, মিছিল শুরু হতেই ছোঁড়া হল ডিম বলে অভিযোগ।

'কামদুনি থেকে তামান্না, এই তৃণমূল সরকার আর না',  লালবাজার অভিযান কংগ্রেসের

এই মুহূর্তে গোটা কলেজ স্ট্রিটে হাতে দলীয় পতাকা নিয়ে, লালবাজার অভিযানে অংশ নিয়েছেন কংগ্রেস কর্মীরা। বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীরা এসেছেন। মূলত এদিন কংগ্রেসের কর্মসূচি, লালবাজারে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে চান। তাঁরা তাঁদের দাবি জানাতে চান যে, ১ বছর হয়ে গেল প্রায়, কেন এখনও পর্যন্ত তদন্ত আটকে রয়েছে, প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার। কংগ্রেস কর্মীরা লালবাজারে গিয়ে দাবি তুলতে চান, কসবা আইন কলেজের ঘটনা, কেন পশ্চিমবঙ্গের বুকে বারবার ঘটছে। তার লালবাজারে গিয়ে দাবি তুলতে চান যে, কালীগঞ্জে তামান্নার মতো একটা বাচ্চা মেয়েকে কেন খুন হতে হল ? এবং পুলিশের ভূমিকা কী ? মূলত এই স্লোগানগুলিকে সামনে রেখেই লালবাজার অভিযান কংগ্রেসের।

প্রশ্ন: কেন আজকে এই অভিযান ?

কংগ্রেস কর্মী: আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে, আমাদের পশ্চিমবাংলার মহিলাদের কী অবস্থা ! গত এক বছরে অভয়ার সঙ্গে যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতন করে হত্যার পর, তার যে বিচার, সেটা একটা প্রহসনে পরিনত হয়েছে। শুধুমাত্র রাজ্য সরকার নয়, এর সঙ্গে সুপ্রিম কোর্টও যে বিচারের নির্দেশ দিয়েছে, সেই বিচার কিন্তু আমরা মেনে নিইনি। তাই আমরা রাজপথে। অভয়ার পরেও কিন্তু তামান্নার মতো একটা ছোট বাচ্চাকে, ভোট পরবর্তী হিংসার কারণে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার কারণে আজকে কংগ্রেস রাজপথে।  

প্রসঙ্গত, মা-বাবার কোল খালি করে চলে গেছে ছোট্ট মেয়েটা। শাসকের বিজয় উল্লাসের বোমা, মায়ের কাছ থেকে চিরতরে কেড়ে নিয়েছে একমাত্র সন্তানকে। নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন শেখ ইতিমধ্যেই বলেছেন, 'ন্যায্য বিচার চাইতে এসেছি, হাইকোর্টে ন্যায্য বিচারের জন্য এসেছি। ন্যায্য বিচার, মেয়ের জন্য ন্যায্য বিচার চাই। আমার মেয়ে তামান্না, ছোট্ট তামান্না। ওকে মেরে ফেলেছে। আমি ন্যায্য় বিচার চাইতে এসেছি হাইকোর্টে।'

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget