এক্সপ্লোর

Panchayat Election 2023: হাত চিহ্নে ভোট দিতে গিয়ে বোমা, গুলির আঘাতে নিজের হাতই হারালেন কংগ্রেসকর্মী!

Murshidabad: সোমবার NRS হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর হাত বাদ দেন চিকিৎসকরা। কিন্তু, এরপর সংসার চলবে কীকরে, তা ভেবে উদ্বিগ্ন তাঁর পরিবার।

ঝিলম করঞ্জাই ও রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন হাত চিহ্নে ভোট দেবেন বলে। কিন্তু, বোমা, গুলির আঘাতে নিজের হাতই হারাতে হল মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগরের কংগ্রেসকর্মীকে (Congress Worker)। সোমবার NRS হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর হাত বাদ দেন চিকিৎসকরা। কিন্তু, এরপর সংসার চলবে কীকরে, তা ভেবে উদ্বিগ্ন তাঁর পরিবার।

বিদ্বজ্জনরা যেদিন ভোট হিংসা নিয়ে মুখ্য়মন্ত্রীকে খোলা চিঠি দিলেন, সেদিনই ভোট-হিংসায় আহত এক কংগ্রেসকর্মীর হাত অস্ত্রোপচার করে বাদ দিতে হল। ৮ জুলাই, পঞ্চায়েত ভোটের দিন, রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের রানিনগর। 

হেরামপুরের নতুনপাড়া গ্রামে বোমাবাজি হয়, এমনকী গুলিও চলে বলে অভিযোগ। অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে পরপর সকেট বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

হামলায় গুরুতর জখম হন কংগ্রেস কর্মী ইশাক শেখ। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে তাঁকে আসা হয় NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালে। কিন্তু, হাতে পচন ধরায়, বছর পঞ্চান্নর কংগ্রেস কর্মীর বাঁ হাত কনুইয়ের নিচ থেকে বাদ দিতে হল।

তাঁর পরিবারের এখন চিন্তা, সংসারটা চলবে কী করে! একদিকে যখন বোমার আঘাতে কংগ্রেসকর্মীর অঙ্গহানির ঘটনা ঘটছে, তখন ভোট মিটলেও মুর্শিদাবাদে বোমা উদ্ধার চলছেই। রবিবারও ফরাক্কার শিবতলা গ্রাম থেকে মিলেছে ৩০টি তাজা বোমা।                                                                                                                  

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। নির্মীয়মাণ বাড়ির ভিতর বালতির মধ্যে রাখা ছিল বোমা। পাশের জঙ্গলেও মেলে বোমা ভর্তি ব্যাগ। উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা ও সরঞ্জাম। তাহলে কী বোমা বাঁধার কাজ চলছিল? খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ। 

আরও পড়ুন: Frezargung Gram Panchayat : বাম-কংগ্রেস, তৃণমূল ঘুরে বিজেপি, ক্ষমতা বদলের অন্য ছবি নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget