এক্সপ্লোর

Contai Co-operative Election: কাঁথি সমবায় ভোটে ২ TMC বিধায়কের লড়াই, হুমকি অখিলের, 'বম্ব চার্জ করে দেব..' !

Contai Co Operative Election: দিকে দিকে তৃণমূলের হাতেই তৃণমূল খুন, সমবায় ভোটেও গোষ্ঠীদ্বন্দ্ব !

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: দিকে দিকে তৃণমূলের হাতেই তৃণমূল খুন, সমবায় ভোটেও গোষ্ঠীদ্বন্দ্ব! কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন ঘিরেও তৃণমূল বনাম তৃণমূল। সমবায় ব্যাঙ্কে ডিরেক্টর নির্বাচন ঘিরেও এবার ২ বিধায়কের লড়াই। উত্তম বারিক গোষ্ঠীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি অখিলের।পাল্টা রামনগরের বিধায়ককে কার্যত তাড়া করে কটূক্তি উত্তম-গোষ্ঠীর। কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট, ডিরেক্টর নির্বাচনেও তৃণমূল বনাম তৃণমূল।

গতমাসেই আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে কাঁথি সমবায় ব্য়াঙ্কে নির্বাচন হয়। ১০৮টি আসনের মধ্য়ে ১০১টি আসন পায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা। নিয়ম অনুযায়ী, এদের মধ্য়েই ১৫ জন ডিরেক্টর হিসেবে নির্বাচিত হবেন। সোমবার ছিল ডিরেক্টর নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম পর্ব। 
সেই পর্বেই দেখা গেল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। স্থানীয়দের একাংশের দাবি, নির্বাচিত সদস্য় চিন্তামণি মণ্ডল সহ কয়েকজন মনোনয়ন জমা দিতে এলে, 
তৃণমূল নেতা ও কাঁথি পুরসভার চেয়ারম্য়ান সুপ্রকাশ গিরির সামনেই,  তাঁর অনুগামীরা, চোর চোর স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের মুখে পড়ে সেই মুহূর্তে সেখান থেকে চলে গেলেও, পরে মনোনয়ন জমা দেন চিন্তামণি মণ্ডল সহ কয়েকজন।

কোন পদ্ধতিতে নির্বাচিত হবেন কাঁথি সমবায় ব্য়াঙ্কের ডিরেক্টররা। এই নিয়ে তৃণমূলের অভ্য়ন্তরে জটিলতা যেন কিছুতেই কাটছে না। দলের ভিতরেই রয়েছে মত বিরোধ। সোমবার তৃণমূলের তরফে তালিকা প্রকাশের পরও দেখা গেল মননোয়ন জমা দিচ্ছেন বিজয়ীরা।  কাঁথি সমবায় ব্য়াঙ্কের ডিরেক্টর নির্বাচন নিয়ে অব্য়াহত তৃণমূলের দ্বন্দ্ব। দলের তরফে ডিরেক্টরদের নাম সুপারিশ করে তালিকা প্রকাশের পরেও, ভোটাভুটিতে অংশ নিতে মনোননয়ন জমা দিচ্ছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে বিতর্ক।

 ১০৮ আসন বিশিষ্ট কাঁথি সমবায় ব্য়াঙ্কে ভোট হয় ১৫ ডিসেম্বর। ১০১ টি আসন পেয়ে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তাদের মধ্য়ে থেকেই ১৫ জন বসবেন ডিরেক্টর পদে। নিয়ম অনুযায়ী যাঁরা ডিরেক্টর পদে বসতে চান, তাঁদেরকে মনোনয়ন দিতে হয়। তারপর হয় ভোটাভুটি। কিন্তু, বিজয়ী সদস্য়দের মধ্য়ে থেকে ডিরেক্টর নির্বাচন কীভাবে হবে, সেই নিয়ে তৃণমূলের মধ্য়ে মতবিরোধ দেখা দয়। পাশাপাশি, শুরু হয়ে যায় বিজয়ী সদস্য়দের ডিরেক্টরের দৌড়ে মনোনয়ন দেওয়ার কাজ। 

এই প্রেক্ষিতে সোমবার দলের তরফে ১৫ জন নতুন ডিরেক্টরের নামের তালিকা প্রকাশ করা হয়। এমনকী এই তালিকা অমান্য় করলে তার বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এর মাঝে মঙ্গলবার মনোনয়ন জমা দেন আরও ১১ জন তৃণমূল সমর্থিত বিজয়ী সদস্য়। আর তারপরই দলের বিধায়ক এবং জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসেন কাঁথির তৃণমূল পর্যবেক্ষক রাজীব বন্দ্য়োপাধ্য়ায়। কাঁথির তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক রাজীব বন্দ্য়োপাধ্য়ায় বলেন, দলীয় স্তরে সবার মতামত নিয়ে একটা তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই তালিকার মধ্য়ে কয়েকজনকে নিয়ে সমস্য়া হওয়ায় আমরা আবার বৈঠক করছি। আশা করছি শীঘ্রই জটিলতা মিটে যাবে।  আগামী কাল শেষ দিন মনোনয়ন প্রত্য়াহারের। এখন কী হয় দেখা যাক। 

আরও পড়ুন, 'রাজ্যের সঙ্গে যুদ্ধের জন্য আমি প্রস্তুত..', বিস্ফোরক মন্তব্য প্রধান বিচারপতির !

এমনকী, তৃণমূল বিধায়ক অখিল গিরির মুখেও শোনা যায় দলের তরফে তালিকার কথা। রামনগর তৃণমূল বিধায়ক  অখিল গিরি বলেন,' দলীয় তরফ থেকে যে প্য়ানেলে রয়েছে তাতে দলের শিলমোহর রয়েছে। সুব্রত বক্সীর অফিসে বসে সেই তালিকা তৈরি হয়েছে। দলের সিদ্ধান্ত না মেনে যারা মনোনয়ন দিয়েছেন তাদের অনুরোধ করব মনোননয়ন প্রত্য়াহার করে নিন। নাহলে শাস্তি পেতে হবে.। তাদের যাতে শাস্তি হয় সেটা সুপারিশ করব।' যদিও দলীয় তালিকা প্রকাশের কথা বেমালুম অস্বীকার করেছেন তৃণমূলেরই কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget