এক্সপ্লোর

Suvendu Adhikari: 'কত বড় বাপের বেটা দেখব', শুভেন্দু অধিকারীকে মারধরের হুঁশিয়ারি তৃণমূল নেতার

Contai TMC Leader: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল পরিচালিত কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন।

ঋত্বিক প্রধান ও দীপক ঘোষ, কলকাতা: শুভেন্দু অধিকারীকে (Suvendhu Adhikari) মারধরের হুঁশিয়ারি। আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে (Contai) এই হুমকি শোনা গেল তৃণমূল (TMC) নেতা প্রদীপ গায়েনের গলায়। যা নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আবেগ তাড়িত হয়ে হয়ত বলে ফেলেছেন, মন্তব্য কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির।

কী বলেছেন তৃণমূল নেতা? 

কাঁথির তৃণমূল নেতা প্রদীপ গায়েন, "শুভেন্দু যদি ভাবেন, আমাদের ভদ্রতা, আমাদের সৌজন্যতা যদি দুর্বলতা ভাবেন ভুল করবেন, কাল চাইলে কাঁথিতে আপনাকে ঢুকতে দিতাম না, আপনার যদি দম থাকে ১৫ মিনিটের জন্য CRPF ছেড়ে কাঁথি শহরে বেরিয়ে আসুন। কত বড় বাপের বেটা দেখব। আর এরপরে যদি মাত্রা অতিক্রম করেন, CRPF’এর সামনে ধরে মারব। নরেন্দ্র মোদি, অমিত শাহর বাপের ক্ষমতা থাকলে তোমাকে বাঁচিয়ে দেখাক।" 

আরও পড়ুন, চাকরির প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ হাতানোর অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল পরিচালিত কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। শাসকনেতার এই মন্তব্য ঘিরেই শোরগোল শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত শনিবার। বিজেপি (BJP) কর্মীদের হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানোর মতো একাধিক অভিযোগে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে গেরুয়া ব্রিগেড।                                                                      

সেই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যার প্রেক্ষিতে রবিবার, কাঁথির পোস্ট অফিস মোড়ে একটি প্রতিবাদ সভা করে তৃণমূল। সেখানেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে হুমকি দেন প্রদীপ গায়েন।        -                                                                       

পাল্টা জবাব শাসকদলের। তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণকুমার মাইতি বলেন, "উনি আবেগপ্রবণ হয়ে বলে ফেলেছেন, গতকাল যেভাবে আমাদের কর্মীদের মারধর হয়েছে তাতে আবেগতাড়িত হয়ে হয়তো বলে ফেলেছেন।" সব মিলিয়ে শুভেন্দু অধিকারীকে এক তৃণমূল নেতার হুমকি-বিতর্কে সরগরম কাঁথি।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget