এক্সপ্লোর

DA Agitation: বকেয়া DA-এর দাবিতে অব্যাহত আন্দোলন, এবার দিল্লির দরবারে আন্দোলনকারীরা

দিল্লিতে বকেয়া DA-এর দাবি জানানো ছাড়াও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং স্বচ্ছভাবে শূন্যপদে নিয়োগের দাবিতেও সরব হবে সংগ্রামী যৌথ মঞ্চ।

বিজেন্দ্র সিংহ, কলকাতা: এবার দিল্লির দরবারে DA-আন্দোলন। কলকাতা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে, রাজধানীর যন্তর মন্তরে আজ ও কাল ধর্নায় বসছে সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন DA-আন্দোলনকারীরা।                                    

দিল্লিতে বকেয়া DA-এর দাবি জানানো ছাড়াও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং স্বচ্ছভাবে শূন্যপদে নিয়োগের দাবিতেও সরব হবে সংগ্রামী যৌথ মঞ্চ। রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থ ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়ারও কর্মসূচি রয়েছে DA-আন্দোলনকারীদের। এর পাশাপাশি, কলকাতার শহিদ মিনারে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না-অবস্থান। এদিন ৭৪ দিনে পড়ল রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন।                                                           

কলকাতার শহিদ মিনার থেকে দিল্লির যন্তর মন্তর। বাংলার সরকারি কর্মীদের বকেয়া DA-এর দাবিতে আন্দোলনের আঁচ পড়তে চলেছে, প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে, দেশের রাজধানীতেআজ ও কাল যন্তর-মন্তরে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না কর্মসূচি। গতকাল সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থ এবং শিক্ষামন্ত্রীকে আমাদের ডেপুটেশন দেওয়ার কথা আছে। এরই সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান মঞ্চ শহিদ মিনারে চলছে, সেটাও কিন্তু সমানভাবে চলতে থাকবে।’’                                      

রবিবার দিল্লির উদ্দেশে রওনা দেয় আন্দোলনকারীদের দ্বিতীয় দল। এদিন হাওড়া ও শিয়ালদা থেকে ৩টি ট্রেনে, দিল্লি রওনা দেন প্রায় ৩০০ জন ডিএ-আন্দোলনকারী। দিল্লির দরবারে বকেয়া DA-এর দাবি জানানোর পাশাপাশি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং স্বচ্ছভাবে শূন্যপদে নিয়োগের দাবিতেও সরব হবে সংগ্রামী যৌথ মঞ্চ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারিদের DA-এর ফারাক ৩৬ শতাংশ। বকেয়া DA নিয়ে মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। মঙ্গলবার, সেই মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই বকেয়া DA-এর দাবিতে দিল্লিতে ধর্নায় বসছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।

আরও পড়ুন: Coochbehar: দুয়ারে পঞ্চায়েত ভোট, বুথে শক্তি বৃদ্ধির কৌশল নিয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget