এক্সপ্লোর

Coochbehar: দুয়ারে পঞ্চায়েত ভোট, বুথে শক্তি বৃদ্ধির কৌশল নিয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস

দুয়ারে পঞ্চায়েত ভোট। কোচবিহারে তৃণমূলকে ভাবাচ্ছে ১৯-এর লোকসভা ও ২১-এর বিধানসভা ভোটের ফল। ২০১৮-র পঞ্চায়েত ভোটে এই জেলায় ৩৫ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জেতে তৃণমূল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ২০১৯-এর লোকসভা ও একুশের বিধানসভা ভোটে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন কোচবিহারের মানুষ। পঞ্চায়েত ভোট এই জেলায় অ্যাসিড টেস্ট শাসকদলের কাছে। ২০১৮-র পঞ্চায়েত ভোটের ফল ধরে রাখতে বুথে শক্তি বৃদ্ধির কৌশল নিয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়তে ছাড়ছে না বিজেপিও।

বুথে শক্তি বৃদ্ধির কৌশল: দুয়ারে পঞ্চায়েত ভোট। কোচবিহারে তৃণমূলকে ভাবাচ্ছে ১৯-এর লোকসভা ও ২১-এর বিধানসভা ভোটের ফল। ২০১৮-র পঞ্চায়েত ভোটে এই জেলায় ৩৫ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জেতে তৃণমূল। ১২৮টি গ্রাম পঞ্চায়েতের ১২৬টি যায় ঘাসফুলের দখলে পরে বামেদের দখলে থাকা আরও ১টি পঞ্চায়েত শাসকদলের দখলে আসে।বিজেপির দখলে রয়েছে ১টি গ্রাম পঞ্চায়েত। আঠেরোর পঞ্চায়েত ভোটে ভাল ফল করলেও ২০১৯-এ জেলার একমাত্র কোচবিহার লোকসভা আসন বিজেপি দখল করে।২০২১-এর ভোটে ৯টি বিধানসভা আসনের মধ্যে ৭টিতে জেতে বিজেপি পরে নিশীথ প্রামাণিক পদত্যাগ করলে উপনির্বাচনে দিনহাটায় জেতেন তৃণমূলের উদয়ন গুহ। বিধানসভা ভোটে যে সব আসনে বিজেপি জয়লাভ করে, সেই আসনগুলির মধ্যে তুফানগঞ্জ ২ নম্বর ব্লক, মাথাভাঙা ২ নম্বর ব্লক ও কোচবিহার ২ নম্বর ব্লকের ২২টি গ্রাম পঞ্চায়েত শক্তিশালী বিজেপি। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে শাসক দল তৃণমূলের নজরে ওই আসনগুলি।

জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “আমাদের জেলাতে ১২৮টি অঞ্চল। আমরা সাংগঠনিক বিশ্লেষণ করে পেয়েছি ২২টি অঞ্চলে বিজেপি কিছু বুথে লড়াই করতে পারবে। সাংগঠনিক তৎপরতা আরও বাড়াতে হবে।’’ ঘাসফুলকে চ্যালেঞ্জ বিজেপির। জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, “একদিন আগেই বলেছিল একটাও আসনে দিতে পারবে না। এখন বাইশে এসেছে। ভোট আসতে আসতে বলবে একশো আসনে ওরা জিতে যাবে। সাধারণ মানুষ ওদের সঙ্গে নেই।’’

এদিকে ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। পঞ্চায়েত ভোটে তৃণমূল ভাল ফল না করলে, রাস্তা হবে না বলে হুমকি দিলেন উদয়ন গুহ। গতকাল দিনহাটার আমবাড়িতে দলীয় সভায় যোগ দিয়ে মন্ত্রী বলেন, লোকসভায় হেরেছি, বিধানসভায় হেরেছি, পঞ্চায়েত ভোটে তৃণমূল ভাল ফল না করলে, রাস্তা হবে না। জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসুর কটাক্ষ, মন্ত্রী হওয়ার যে শপথ নিয়েছিলেন, সেটা ভুলে গেছেন উদয়ন গুহ। ছেলে পড়াশোনা না করলে মা অনেকসময় বলে খেতে দেব না, তা বলে কি খেতে দেয় না, সাফাই রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের।

আরও পড়ুন: South 24 Parganas: তলিয়ে যাচ্ছে গাছ, জমি, নদী ভাঙনে আতঙ্ক বাসন্তীতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget