এক্সপ্লোর

Chinsurah News: সিজার হওয়ার পরেই অসুস্থ ৫ প্রসূতি, চাঞ্চল্য চুঁচুড়া হাসপাতালে

Chinsurah Imambara Hospital News: চুঁচড়া ইমামবাড়া হাসপাতালে সিজার হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছেন পাঁচজন প্রসূতি। তাঁদের মধ্যে দুজনকে কলকাতার আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: দুদিনে সিজার হওয়া পাঁচজন প্রসূতির শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে হুগলি জেলার চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে (Chinsurah Imambara Hospital)। পরিস্থিতি এমন জায়গা পৌঁছায় যে পাঁচজনের মধ্যে দুজনকে পাঠানো হয়েছে কলকাতার আরজি কর হাসপাতালে আর বাকি তিনজন ভর্তি রয়েছে সিসিইউতে।

ইমামবাড়া হাসপাতাল সূত্রে খবর, গত সোম ও মঙ্গলবার হাসপাতালে পাঁচ জন প্রসূতি সিজারের পর সন্তানের জন্ম দেন। অভিযোগ, তার কয়েক ঘণ্টা পর থেকেই পাঁচজনই অসুস্থ বোধ করেন। পরিস্থিতি দেখে সকলকেই হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। পাশাপাশি পাঁচ শিশুকে এসএনসিইউ-তে স্থানান্তরিত করানো হয়। মঙ্গলবার রাতে দুই প্রসূতি হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ অ্যাম্বুলেন্সে করে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করে।

আরও পড়ুন: West Bengal News: বাড়ছে লোডশেডিং যন্ত্রণা, অস্বাভাবিক হারে বিদ্য়ুতের মাশুল বৃদ্ধির অভিযোগ রাজ্যে

প্রসূতিদের পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই ওই দুই প্রসূতিকে কলকাতায় পাঠায়। এরপরই সিজারে কোনও গাফিলতি রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ দানা বাঁধতে থাকে বাকি প্রসূতিদের পরিবারের। বর্তমানে তিনজন প্রসূতিই হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। এদিকে এই ঘটনার খবর পেতেই জেলা স্বাস্থ্য দফতর নড়েচড়ে বসে। জেলার স্বাস্থ্য আধিকারিকরা হাসপাতালে গিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন।

এপ্রসঙ্গে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর বলেন, "কী থেকে এমনটা হল,নতা নিয়ে আমরাও চিন্তিত। আমরা বিষয়টির তদন্ত করছি। ওই প্রসূতিদের কিডনির সংক্রান্ত সমস্যা দেখা দেয়। সেটা প্রেশার বাড়া কমা থেকেও হতে পারে। এখানে ওষুধপত্র দেওয়ার পরেও খুব একটা কাজ না হওয়ায় দুজনকে আরজি কর হাসপাতালে পাঠাতে হয়েছে। বাকিরা সিসিইউ-তে থাকায় পরিবারের সদস্যরা ভয় পেতে পারেন তবে প্রসূতিরা সুস্থ হয়ে বেরিয়ে আসবে আশা করা যায়।"

অন্যদিকে প্রসূতিদের আত্মীয় নিসার আলি ও শেখ ভুলানরা বলেন,"হাসপাতালে ভর্তি করে ভুল করেছি। কী থেকে কী হল কিছুই বুঝতে পারছি না।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:  Suvendu Adhikari: 'শাহজাহানের মতো মুসলিম চান? জামালের মতো?' শুভেন্দুর তীব্র সমালোচনা পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষকের

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ১৩ জেলায়, ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget