এক্সপ্লোর

Anubrata Mandal: স্বেচ্ছাসেবী সংস্থার গাড়িতে অনুব্রত, কিন্তু লালবাতি কেন? বিতর্ক তুঙ্গে

Anubrata Mandal Update: সপ্তাহখানেক আগে লালবাতি লাগানো এই কালো গাড়িতে করে এসে SSKM-এ ভর্তি হন অনুব্রত মণ্ডল।

সন্দীপ সরকার, কলকাতা: তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) লালবাতি লাগানো গাড়ি (Read Beacon Light) নিয়ে বিতর্ক তুঙ্গে। রেজিস্ট্রেশনের তথ্যে দেখা গিয়েছে, গাড়ির মালিকানা একটি স্বেচ্ছাসেবী সংস্থা (NGO)-র নামে, যার সম্পাদকের দাবি, গাড়িটি ভাড়া দেওয়া হয়েছে। কিন্তু NGO-র নামে রেজিস্টার্ড প্রাইভেট গাড়ি ভাড়া দেওয়া হল কী ভাবে? তার মাথায় লালবাতিই বা কেন? সেই বিতর্ক থেকেই গিয়েছে।

অনুব্রতর লালবাতির গাড়ি নিয়ে বিতর্ক

সপ্তাহখানেক আগে লালবাতি লাগানো এই কালো গাড়িতে করে এসে SSKM-এ ভর্তি হন অনুব্রত মণ্ডল। তারপর থেকেই তাঁর লালবাতি লাগানো গাড়ি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত জনপ্রতিনিধি নন, প্রশাসনিক পদাধিকারীও নন। তাহলে অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি কেন? লালবাতি লাগানো গাড়িটি কার? প্রশ্ন উঠছে।

লালবাতি লাগানো যে কালো গাড়ি করে অনুব্রত মণ্ডল SSKM-এ এসেছিলেন, তার নম্বর - WB 54 Z 4176। কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রকের পোর্টালে দেখা গিয়েছে, এই গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে ২০২১ সালের ৫ মার্চ। ভেহিকেল টাইপের জায়গায় লেখা - প্রাইভেট গাড়ি। 

আরও পড়ুন: Birbhum News: বিজেপি নেতার বাড়িতে তাণ্ডব, খুনের হুমকি; নানুরে তৃণমূলের বিরুদ্ধে বড় অভিযোগ

কেন্দ্রীয় পরিবহণমন্ত্রকের তথ্য অনুযায়ী, গাড়িটা সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের নামে, যা আদতে একটা NGO। এই ট্রাস্ট সম্পর্কে খোঁজখবর নিয়ে এবিপি আনন্দ জানতে পারে, এটি একটি NGO, যার সম্পাদকের নাম মলয় পিট। স্থানীয় সূত্রে খবর, মলয় পিঠ বীরভূমের একজন ব্যবসায়ী। বীরভূমকে কেন্দ্র করে, গোটা রাজ্যে অন্তত ৫০টা শিক্ষা প্রতিষ্ঠান এবং সংস্থা তৈরি করেছেন তিনি, যার মধ্যে রয়েছে মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ-সহ বিভিন্ন প্রতিষ্ঠান। 

স্বেচ্ছাসেবী সংস্থার গাড়িতে লালবাতি কেন!

একটি ছবিতে অনুব্রত মণ্ডলের পাশে দেখা গিয়েছে মলয় পিটকে। অনুব্রত মণ্ডলের লালবাতি লাগানো গাড়ির তথ্য নিয়ে এবিপি আনন্দ তাঁর কাছে পৌঁছয়। প্রথমে তিনি গাড়ির নম্বর দেখে চিনতে পারলেন না। পরে একজন এসে প্রায় কানে কানে তাঁকে কিছু একটা বলেন। এর পরই তিনি স্বীকার করেন, তাঁর গাড়িতে চড়ে অনুব্রত মণ্ডল কলকাতায় গিয়েছেন।  কিন্তু, চ্যারিটেবল ট্রাস্টের নামে রেজিস্টার্ড, প্রাইভেট গাড়ি ভাড়া দেওয়া হয় কী করে? সেই গাড়ির মাথায় লালবাতিই বা কেন? সেই বিতর্ক থামছে না। 

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget