এক্সপ্লোর

RG Kar Notification Controversy: নিষেধাজ্ঞার পরও ওষুধ ব্যবহার! আর জি কর মেডিক্যাল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

RG Kar News: স্য়ালাইন থেকে সংক্রমণের অভিযোগে, যখন প্রসূতি মৃত্যু ঘিরে রাজ্যজুড়ে তোলপাড় চলছে, তখন আর জি কর মেডিক্যাল কলেজের এই বিজ্ঞপ্তি ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।

সন্দীপ সরকার, কলকাতা: আর জি কর (RG Kar News) মেডিক্যাল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। গত মঙ্গলবার 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল' কোম্পানির তৈরি ১৪টি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। তারপর গতকাল, এই কোম্পানির ১০টি ওষুধ বন্ধের নির্দেশিকা দিল আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে কী এতদিন এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছিল? স্বাস্থ্য দফতরের নির্দেশের পরই তা কেন বন্ধ হল না? প্রশ্ন চিকিৎসকদের একাংশের। 

স্বাস্থ্য দফতর ব্যবহার না করার নির্দেশ দেওয়ার পরও, 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল' কোম্পানির তৈরি 'রিঙ্গার ল্যাকটেট স্যালাইন' ব্যবহার করার অভিযোগ উঠছে
ন্য়াশনাল মেডিক্য়াল কলেজ, আর জি কর মেডিক্য়াল কলেজ, SSKM, NRS মেডিক্য়াল কলেজ, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার মেডিক্য়াল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজ-সহ রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক: স্য়ালাইন থেকে সংক্রমণের অভিযোগে, যখন প্রসূতি মৃত্যু ঘিরে রাজ্যজুড়ে তোলপাড় চলছে, তখন আর জি কর মেডিক্যাল কলেজের এই বিজ্ঞপ্তি ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। কারণ, গত ৭ই জানুয়ারি, স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল' কোম্পানিকে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে রাজ্য়ের সমস্ত সরকারি হাসপাতালে এই 'রিঙ্গার ল্যাকটেট স্যালাইন'-সহ 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল' কোম্পানির তৈরি ১৪টি ওষুধ ব্যবহার বন্ধের নির্দেশও গেছিল। কিন্তু, তারপরও কলকাতা-সহ রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই 'রিঙ্গার ল্যাকটেট স্যালাইন' ব্যবহার করা হয়েছে। আর, এর মধ্যেই এদিন আর জি কর মেডিক্যাল কলেজের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। তাতে, রোগীদের সুরক্ষার কথা বলে, 'রিঙ্গার ল্যাকটেট স্যালাইন'-সহ ১০টি ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেগুলো সবই 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল' কোম্পানির তৈরি।

অর্থাৎ, স্বাস্থ্য দফতরের নির্দেশের পরও, শুধু 'রিঙ্গার ল্যাকটেট স্যালাইন' নয়, বাকি নটি ওষুধও ব্যবহার করা হচ্ছিল আর জি কর মেডিক্যাল কলেজে। আগে কেন ব্যবহার বন্ধ করা হল না? আজ কেন নতুন করে নির্দেশিকা দিতে হচ্ছে? এই প্রশ্ন তুলছেন চিকিৎসকরাই। চার দিন আগে স্বাস্থ্য দফতর নির্দেশিকা দিলেও কেন তা পালন করা হল না? এর দায় কে নেবে? নজরদারি কোথায়? এই সব প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: Kolkata Bus Accident: সজোরে গার্ড রেলে ধাক্কা মেরে ফুটপাথে, বেপরোয়া বাসের দৌরাত্ম্যে মৃত্যু একজনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sumit Roy: সরকারি জমি...প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি! কীভাবে দুর্নীতি করছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি...প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি! কীভাবে দুর্নীতি করছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget