এক্সপ্লোর

Kolkata Bus Accident: সজোরে গার্ড রেলে ধাক্কা মেরে ফুটপাথে, বেপরোয়া বাসের দৌরাত্ম্যে মৃত্যু একজনের

Kolkata News: শহরে মিনিবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু। ঘটনায় গুরুতর জখম তিন জন।

আবির দত্ত ও সৌমিত্র রায়, কলকাতা: শহরে ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য। বড়বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারে মিনিবাস। গার্ড রেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায় মিনিবাস। আর সেই ঘটনায় মৃত্য়ু হল এক বৃদ্ধার। ঘটনায় গুরুতর জখম তিন জন। 

বহু মানুষের নিত্যযাতায়াত বড়বাজার চত্বরে। কলকাতার বড়বাজারে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন থাকে। এদিন শিয়ালদার দিক থেকে একটি মিনিবাস আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কার মারে গার্ড রেলে। ধাক্কা মেরে উঠে যায় ফুটপাথে। পুলিশ সূত্রে খবর, সেই সময় ওখানে একটি শিশু ছিল। ছিটকে পড়ে গিয়ে প্রাণে বেঁচেছে সে। এদিন ঘটনাস্থলে পৌঁছয় বড়বাজার থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় জখম চার মহিলাকে। আহত অবস্থায় চারজনকে নিয়ে যাওয়া কলকাতা মেডিক্যাল কলেজে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বৃদ্ধার। মৃত বৃদ্ধার নাম নাজু বিবি। ৬৮ বছর বয়সী ওই বৃদ্ধা হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা। এদিন ব্যক্তিগত কাজে তিনি বড়বাজার গিয়েছিলেন। আহতদের মধ্যে রয়েছেল নিশা মেহতা, তিনি লিলুয়ার বাসিন্দা, রমলা দেবী, কলকাতার বাসিন্দা এবং ওড়িশার বাসিন্দা নিকিতা কেজরিওয়াল। ইতিমধ্যেই ঘাতক বাস এবং চালককে আটক করা হয়েছে। 

 

স্থানীয়দের দাবি, আহতদের মধ্যে অনেকেই বড়বাজারে কোনও কাজে বা ঘুরতে এসেছিলেন। সেই সময় এসে ধাক্কা মারে ওই বাস। একজনের কোলে ছিল শিশু। বাসের ধাক্কায় ছিটকে পড়ে সে। তার জেরেই প্রাণে বেঁচে গিয়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নানা কারণে এখানে আসেন। কিন্তু কোনও নির্দিষ্ট বাস স্টপেজ নেই। যাত্রীরা রানিংয়ে ওঠেন এবং রানিংয়ে নামেন। একটা নির্দিষ্ট স্টপেজ দরকার। 

এর আগে গত বছরের শেষদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর দুটি বাসের রেষারেষিতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে উত্তর কলকাতার তেলেঙ্গাবাগানে। রাস্তা পার হওয়ার সময়ে বারাসাত-হাওড়া এল-২৩৮ রুটের বাসে চাকায় পিষ্ট হন স্থানীয় বাসিন্দা এক মহিলা। গুরুতর আহত অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি তিনি। দুর্ঘটনার পরেই ধুন্ধুমার বেধে যায় এলাকায়। দুটি বাসেই ব্যাপক ভাঙচুর চলানো হয়। পিছনে থাকা অন্য একটি বাসেও ভাঙচুর চলে। বিক্ষোভের মুখে পড়ে পুলিশও।        

আরও পড়ুন: India Bangladesh Border Chao: সীমান্তে লাগাতার উস্কানি, এবার বাংলাদেশে তুলে নিয়ে গিয়ে শ্রমিকদের অত্যাচারের অভিযোগ

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, দ্বিতীয় স্থানে কংগ্রেস, 'বিরোধীরা অবলুপ্ত, ডায়নোসরের বংশধর', বললেন বিজেপি প্রার্থী
নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, দ্বিতীয় স্থানে কংগ্রেস, 'বিরোধীরা অবলুপ্ত, ডায়নোসরের বংশধর', বললেন বিজেপি প্রার্থী
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
Nandigram By Election: পঞ্চম রাউন্ডের গণনা শেষে সেলিব্রেশন শুরু নন্দীগ্রামে, ৪১ হাজারের বেশি ভোট এগিয়ে রয়েছেন হাসিরানি রথ
পঞ্চম রাউন্ডের গণনা শেষে সেলিব্রেশন শুরু নন্দীগ্রামে, ৪১ হাজারের বেশি ভোট এগিয়ে রয়েছেন হাসিরানি রথ

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget