এক্সপ্লোর

Purulia News: বিজেপির সাংসদ, বিধায়কের নামে নিখোঁজ পোস্টার, তুঙ্গে তরজা

Purulia News: পোস্টারে বাঁকুড়া লোকসভার বিজেপি সাংসদ সুভাষ সরকার ও রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ির ছবি। ওপরে লেখা নিখোঁজ।  

হংসরাজ সিংহ, রঘুনাথপুর: বিজেপির সাংসদ, বিধায়কের নামে নিখোঁজ পোস্টার ঘিরে দানা বাঁধল বিতর্ক। পুরুলিয়ার রঘুনাথপুরে বিজেপি সাংসদ (BJP MP) সুভাষ সরকার ও বিধায়ক (MLA) বিবেকানন্দ বাউড়ির নামে নিখোঁজ পোস্টার দিয়েছেন নিজেকে বিজেপি কর্মী পরিচয় দেওয়া এক যুবক। এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল- বিজেপির তরজা।

বিজেপির সাংসদ, বিধায়কের নামে নিখোঁজ পোস্টার : সোমবার সকালে রঘুনাথপুর বিধানসভা এলাকার সাতুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটতে দেখা যায় এক যুবককে। পোস্টারে বাঁকুড়া লোকসভার বিজেপি সাংসদ সুভাষ সরকার ও রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ির ছবি। ওপরে লেখা নিখোঁজ।  যিনি পোস্টার লাগাচ্ছিলেন, তাঁর নাম অঞ্জন গোস্বামী। বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুরে।  নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করেছেন তিনি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে রঘুনাথপুর বিধানসভা। যুবকের দাবি, এলাকার মানুষ বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে এবং বিধায়ক বিবেকানন্দ বাউড়িকে দেখতে পান না। সমস্যার কথা বলেও সুরাহা হয় না।

রঘুনাথপুর এলাকার বাসিন্দা বলেন অঞ্জন গোস্বামী, “আমি বিজেপি করি। আমরা ভোট দিয়ে জিতিয়েছি। তারপর থেকে সাংসদ ও বিধায়ককে দেখা যায়নি।  ট্রেনের সমস্যা রয়েছে।  তা নিয়ে বিধায়তের সহ্গে ফোনেও কথা বলেছি। কোনও উত্তর পাইনি।  তাই এই পোস্টার দিচ্ছি।’’ যদিও যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এ নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।  পুরুলিয়ার বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙ্গা বলেন, “যাঁরা এই কাজ করেছেন, তাঁরা কোনওভাবেই বিজেপির হতে পারেন না। আমাদের সাংসদ, বিধায়ক বরাবরই এলাকায় যান। উন্নয়নের কাজ করেন। তৃণমূল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা এই নতুন পন্থা নিয়েছে।’’

পুরুলিয়ার তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক হাজারি বাউড়ি বলেন, “আমরা তো আগেই বলেছিলাম, বিজেপির সাংসদ, বিধায়কদের এলাকায় দেখা যায় না। এখন তাদের কর্মীরাও একই কথা বলছে। আমরা কেন এ সব কাজ করব?’’ বিজেপি বিধায়কের অভিযোগ, এটা তৃণমূলের চক্রান্ত।  রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ি বলেন, “যাঁরা এই কাজ করচেন, তাঁরা বিজেপির হতে পারেন না। এটা তৃণমূলের চত্রান্ত। যারা নিন্দা করছে করুক, আমি এলাকায় থাকি, কাজ করি।’’ বিজেপির সাংসদ ও বিধায়কের নামে এলাকায় নিখোঁজ পোস্টার ঘিরে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। সেইসঙ্গে বিতর্ক দানা বেঁধেছে যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে।

আরও পড়ুন: Coochbehar News: হাসপাতালে অব্যবস্থার অভিযোগ, সরব কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
বিধানসভায় নজিরবিহীন হাতাহাতি ! আখরুজ্জামান বনাম কুণাল ঘোষ, চ্যাংদোলা করে বের করে দেওয়া হল
বিধানসভায় নজিরবিহীন হাতাহাতি ! আখরুজ্জামান বনাম কুণাল ঘোষ, চ্যাংদোলা করে বের করে দেওয়া হল
West Bengal News Live: বিধানসভায় আখরুজ্জামান vs কুণাল ঘোষ, বার করে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের বিধায়ককে
বিধানসভায় আখরুজ্জামান vs কুণাল ঘোষ, বার করে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের বিধায়ককে
Kalyan Banerjee: 'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ
'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget