এক্সপ্লোর

Udayan Guha : 'এখানে বিজেপি প্রার্থী দিলে, শাস্তি হবে আমার নেতাদের', উদয়নের নতুন হুঁশিয়ারি

TMC : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই ভোকাল টনিক দিচ্ছেন তৃণমূলের দাপুটে নেতারা। এর কী প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে? উত্তর দেবে সময়ই।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : 'যদি এখানে বিজেপি প্রার্থী দেয়, তাহলে শাস্তি হবে আমার নেতাদের।' নিজের দলের কর্মীদেরই হুঁশিয়ার করে, ফের বিরোধীদেরও বার্তা দিলেন তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তৃণমূলই প্রার্থী দিতে পারবে না, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। 

ফের হুঁশিয়ারি উদয়নের

পঞ্চায়েত ভোটের আগে আরও এক তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি। তবে হুঁশিয়ারির ধরণ একটু আলাদা। নিজের দলের কর্মীদেরই হুঁশিয়ার করে, আদতে বিরোধীদেরও স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সেই বক্তব্যই এখন ভাইরাল। যার সত্যতা অবশ্য যাচাই করেনি এবিপি আনন্দ। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটা তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি, 'বিজেপি প্রার্থী দিতে পারবে তখনই, যখন আতিয়ালডাঙার ২টি আসনে, আমাদের লোকেরা বিজেপিকে গিয়ে বলবে, তোমরা দাঁড়াও, আমরা আছি। তখন বিজেপি প্রার্থী দিতে পারবে। তাই যদি এখানে বিজেপি প্রার্থী দেয়, তাহলে শাস্তি হবে আমার নেতাদের।' 

হুমকি-হুঁশিয়ারির বহর

ভোট মানে গণতন্ত্রের উৎসব। সব দল প্রতিদ্বন্দ্বিতা করবে। মানুষ যাকে ভোট দেবে তিনি জয়ী হবেন। কিন্তু বাস্তবে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রীর গলায় এহেন সুর শুনে পাল্টা আক্রমণ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেছেন, 'উদয়ন গুহ তো প্রচারের জন্য এসব বলেন। তবে নিজেই তাঁর বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন এবার তাঁরা প্রার্থী দিতে পারবেন না। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট।'

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই ভোকাল টনিক দিচ্ছেন তৃণমূলের দাপুটে নেতারা। এর কী প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে? উত্তর দেবে সময়ই।

কখনও দাঁত ফেলে দেওয়ার হুমকি, তো কখনও দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর এহেন মন্তব্যে বিতর্ক কম হয়নি। এই প্রেক্ষাপটেই শনিবার দিনহাটার তৃণমূল বিধায়কের মুখে শোনা গিয়েছিল নতুন হুঁশিয়ারি।  উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, "আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই, কারা কারা ভেটাগুড়ির দিতে যায়, কখন যায়। এই ধরনের খবর যদি পাওয়া যায়, ভেটাগুড়ি যাবেন ভাল কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু আর কারও দোষ দিতে পারবেন না। এই কথাটা যেন মাথায় থাকে।" 

আরও পড়ুন- তোলা না দেওয়ায় অপবাদ, সামাজিক বয়কট! সোনারপুরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget