এক্সপ্লোর

Purba Medinipur:খেজুরি থেকে ফেরার সময় শিশির অধিকারীর গাড়িতে হামলা, ভাঙল উইন্ডস্ক্রিন

Sisir Adhikari: খেজুরি থেকে ফেরার সময় শিশির অধিকারীর গাড়িতে হামলা। কাঁথি ফেরার সময় হেঁড়িয়ায় গাড়িতে হামলা চলে বলে অভিযোগ। সাংসদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টিতে  উইন্ডস্ক্রিনও ভেঙে যায়।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: খেজুরি (Khejuri) থেকে ফেরার সময় শিশির অধিকারীর (Sisir Adhikari) গাড়িতে হামলা। কাঁথি ফেরার সময় হেঁড়িয়ায় গাড়িতে হামলা চলে বলে অভিযোগ। সাংসদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টিতে  উইন্ডস্ক্রিনও ভেঙে যায়। গাড়ির সামনের কাচ ভাঙলেও, কোনও ক্ষতি হয়নি শিশির অধিকারীর। তবে খেজুরি থানার পুলিশের দাবি, এখনও পর্যন্ত এরকম কোনও খবর নেই।

অতীত...
সাংসদের কনভয়ে হামলার ঘটনা ঘিরে গত জুনে তীব্র তোলপাড় পড়েছিল রাজ্য রাজনীতিতে। সে বার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা চলে। গড় শালবনিতে অভিষেকের কনভয়ের যাত্রাপথে কুড়মি বিক্ষোভ আছড়ে পড়ে, মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙা হয়। সেই ঘটনায় আগেই কুড়মি সমাজের রাজ্য সভাপতি ও শিক্ষক নেতা রাজেশ মাহাতো-সহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে ঘটনায় জড়িত অভিযোগে কুড়মি সমাজের আরও এক প্রতিনিধিকে গ্রেফতার করেছিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় মাহাতো ওরফে জয়। পুলিশ সূত্রে দাবি, ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জয় মাহাতো। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। তবে এই ধরনের ঘটনা প্রথম নয়।দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ কুমারের প্রামাণিকের কনভয়েও হামলা চলেছিল বলে অভিযোগ। তার আগে,গত বছর মার্চ মাসে বোমাবাজি চলেছিল হরিণঘাটার বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করেও।

২০২২ সালের মার্চের ঘটনা। কল্যাণী থেকে বাড়ি ফেরার সময় বিজেপি সাংসদের উপর ‘হামলা’-র ঘটনা নিয়ে কম আলোড়ন হয়নি। হরিণঘাটায় বিজেপি সাংসদ, জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। অল্পের জন্য রক্ষা পান তিনি। বিজেপি সাংসদের গাড়ির ঠিক পিছনেই বোমা পড়েছিল বলে দাবি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন বিজেপি সাংসদ। তার আগে, ২০২১ সালের এপ্রিলে কোচবিহারের শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। সে বার সভা করে ফেরার পথে তৎকালীন রাজ্য বিজেপি সভাপতির কনভয়ে হামলা চলেছিল বলে দাবি। হামলার পরে ব্যাপক বোমাবাজিও হয়েছিল বলে শোনা যায়। সবের জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিজেপির। দিলীপ ঘোষ বলেছিলেন, 'প্রায় ১০০-র বেশি লোক ঘিরে ধরেন।' একই সঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তিনি। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য ছিল, আদি বিজেপি এবং নব্য বিজেপির সংঘাতের জেরেই এই ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন:বিক্রমের 3D ছবি তুলল প্রজ্ঞান! কেমন দেখতে লাগছে ল্যান্ডারকে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'আমার উপর অত্যাচার করার হিম্মত অভিষেকের নেই', ABP আনন্দের স্টুডিওতে বসে আর কোন চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র ?
'আমার উপর অত্যাচার করার হিম্মত অভিষেকের নেই', ABP আনন্দের স্টুডিওতে বসে আর কোন চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র ?
Weather Update: শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়, বাকি ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল আশঙ্কা
শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়, বাকি ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল আশঙ্কা
News Live Updates: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও?
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও?
TMC News: 'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget