এক্সপ্লোর

Cooch Behar: তৃণমূল প্রার্থীর বাড়িতে সিঁধ কেটে ঢুকে, হাত-পা বেঁধে মারধরের অভিযোগ দলেরই বিরুদ্ধে

শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের ২৭৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি খবির মিয়া এবার ওই আসনে প্রার্থী হয়েছেন। পরিবারের অভিযোগ, গতকাল রাত আড়াইটে নাগাদ সিঁদ কেটে ঢুকে মারধর করা হয়।

শীতলকুচি: কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল প্রার্থীর বাড়িতে সিঁদ কেটে ঢুকে, হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। প্রতিবাদে আজ সকালে শীতলকুচি-সিতাই রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীদের একাংশ। শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের ২৭৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি খবির মিয়া এবার ওই আসনে প্রার্থী হয়েছেন। পরিবারের অভিযোগ, গতকাল রাত আড়াইটে নাগাদ সিঁদ কেটে ঢুকে মারধর করা হয়। আহত তৃণমূল প্রার্থী হাসপাতালে ভর্তি। ওই বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে টিকিট-বিবাদের জেরেই হামলা বলে দাবি আক্রান্ত তৃণমূল প্রার্থীর পরিবারের। টিকিট-বিবাদের কথা স্বীকার করলেও, হামলার কারণ জানা নেই বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।

টিনের দেওয়ালের নীচে, মাটির অংশ কেটে তৈরি করা হয়েছে ঘরে ঢোকার সুড়ঙ্গ বা সিঁধ। যা দেখে বোঝা গেল, আধুনিক এই সময়েও টিকে আছে সিঁধকাঠি ও সিঁধেলরা। তবে বদল এসেছে মোটিভ-এ ! চুরি নয়, সিঁধ কেটে তৃণমূল প্রার্থীর বাড়িতে ঢুকে, হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। প্রতিবাদে শনিবার সকালে শীতলকুচি-সিতাই রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল কর্মীদের একাংশ। 

শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছেন তৃণমূল সভাপতি খবির হোসেন। পরিবারের অভিযোগ, শুক্রবার গভীর রাতে সিঁধ কেটে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করা হয়। আহত তৃণমূল প্রার্থীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পঞ্চায়েতের টিকিট-বিবাদের জেরেই এই হামলা বলে দাবি আক্রান্ত তৃণমূল প্রার্থীর পরিবারের। ঘটনার প্রতিবাদে এদিন পথ অবরোধ করে তৃণমূলেরই একাংশ। যদিও গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

এক সময় সিঁধেল চোরদের গল্প ছিল মানুষের মুখে মুখে। সিঁধ কেটে চুরি করা ছিল রীতিমতো শিল্পকর্ম। তাই সাহিত্যে, সিনেমায়, টেলিভিশনে বারবার নজর কেড়েছে ‘সিঁধেল চোর’। উৎকৃষ্ট সিঁধেল চোর হতে দেহের মাপজোক সম্পর্কে সম্যক ধারণা থাকা চাই। যাতে সিঁধের মধ্যে দিয়ে নিজের পুরো শরীর ভেতরে নিয়ে যাওয়া যায়। ভোটের আবহে শীতলকুচির ঘটনা প্রমাণ করে দিল, এখনও সেই শিল্পকর্ম ভোলেনি সিঁধেলরা। 

                                                              

আরও পড়ুন- মালদায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, অভিযুক্ত কংগ্রেস, একসপ্তাহে রাজ্যে ভোটের বলি ৬

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget