এক্সপ্লোর

Panchayat Elections 2023: মালদায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, অভিযুক্ত কংগ্রেস, একসপ্তাহে রাজ্যে ভোটের বলি ৬

Malda News: এই ঘটনায় সরাসরি কংগ্রেসের দিকে অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

করুণাময় সিংহ, কালিয়াচক: মনোনয়ন পর্ব পেরিয়ে চলছে স্ক্রুটিনি (Panchayat Elections 2023)। তাতেও রক্তপাত এড়ানো যাচ্ছে না। মালদার (Malda News) কালিয়াচকে এবার খুন হলেন তৃণমূল (TMC) কর্মী, যিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানও। তাঁকে বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের তির কংগ্রেসের দিকে। এই নিয়ে গত এক সপ্তাহে রাজ্যে ভোটের বলি হলেন ছয় জন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদার সুজাপুর গ্রাম পঞ্চায়েতে ওই কর্মীকে প্রার্থী করে তৃণমূল। শনিবার দুপুর দেড়টা নাগাদ সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন মোস্তাফা শেখ নামের ওই ব্যক্তি। সেই সময় বাঁশ, লাঠিসোঁটা, লোহার রড নিয়ে হামলা চালানো হয়। সুজাপুরের প্রাক্তন গ্রাম প্রধানও তিনি। মালদা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। এই ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে তৃণমূল।

এই ঘটনায় সরাসরি কংগ্রেসের দিকে অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে বেছে বেছে টিকিট দেওয়া হয়েছে। তাতে অনেক উপদ্রবকারীরা টিকিট পাননি। তৃণমূলে থেকে তৃণমূলকে নষ্ট করার চেষ্টা করছিলেন ওঁরা। টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে তাই কংগ্রেসে যোগ দেন। শনিবার তাঁরই মোস্তাফাকে খুন করেছেন। যদিও এই খুনে তাদের দলের কেউ জড়িত নয় বলে দাবি কংগ্রেসের। দলের নেতা কৌস্তভ বাগচি বলেন,"তৃণমূলের দলের অন্দরেই খেউড় চলছে। এর জন্যই কেন্দ্রীয় বাহিনী নামানো উচিত।" 

আরও পড়ুন: Madan Mitra: 'অ-আ শেখাতে চেয়েছিলাম রাজ্যপালকে, উনি বরং কানে বিড়ি গুঁজুন,' বেনজির আক্রমণ মদনের

এবারে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর থেকেই লাগাতার অশান্তি, হিংসা এবং রক্তপাতের সাক্ষী হয়ে আসছে রাজ্য। খড়গ্রাম, ভাঙড় এবং নবগ্রামের পর এবার কালিয়াচকে খুনের ঘটনা সামনে এল। সাবিনার অভিযোগ, কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন যাঁরা, তাঁরাই এই ঘটনা ঘটিয়েছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে তৃণমূল।

ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর থেকে লাগাতার হিংসা, খুনোখুনির ঘটনা যেভাবে চোখে পড়েছে, তাতে কলকাতা হাইকোর্টের তরফে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে সেই মর্মে আবেদন জমা দিতে বলা হয়। কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। লাগাতার খুনোখুনিতে তাদের এই সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget