এক্সপ্লোর

Cooch Behar: কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভায় থাকছেন ২ বিজেপি বিধায়ক

Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে আদিবাসী সম্প্রদায়ের জনপ্রতিনিধিদেরও আবেদন জানানো হয়েছে।

আশাবুল হোসেন, শিলিগুড়ি: কোচবিহারে (Cooch Behar) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সভায় যাচ্ছেন বিজেপি-র (BJP) উত্তরবঙ্গের (North Bengal) আদিবাসী নেতারা (Tribal Leaders)। আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে যাচ্ছেন বিজেপি নেতারা। আগেই আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি নেতাদের। মুখ্যমন্ত্রীর ডাকা সভায় থাকছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। থাকছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকেও।

বিধানসভায় বিজেপি-র মুখ্য সচেতক মনোজ টিগ্গাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কলকাতায় থাকায় আসতে পারছেন না। পাঠানো হচ্ছে দুই প্রতিনিধিকে, জানালেন মনোজ টিগ্গা।

এদিকে, গতকালই শিলিগুড়ি পুরভোটের ফল প্রকাশিত হয়েছে। ৪৭ ওয়ার্ডের মধ্যে ৩৭টি ওয়ার্ডে জিতেই প্রথমবার শিলিগুড়ি পুরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ৫, বামেরা ৪ এবং কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে। সিপিএমের হেভিওয়েট নেতা ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ হেরে গিয়েছেন। জয় পেয়েছেন তৃণমূল নেতা গৌতম দেব। শিলিগুড়িতে দ্বিতীয় স্থানে বিজেপি। একাধিক ওয়ার্ডে প্রার্থীরা জিতেছেন একেবারে কান ঘেঁষে। শিলিগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বিজেপি জিতেছে ৪০ নম্বর ভোটের ব্যবধানে। ২৪ নম্বর ওয়ার্ডে মাত্র ১১ ভোটের মার্জিনে জিতেছেন তৃণমূল প্রার্থী। আজ জয়ী তৃণমূল প্রার্থীদের সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যের চার পুরসভার ভোটে তৃণমূলের বিপুল জয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছে শিলিগুড়ি। দুর্ভেদ্য দুর্গ অবশেষে জয় করল তৃণমূল। এই প্রথমবার শিলিগুড়ি পুরসভায় ঘাসফুল ফুটল। অন্যদিকে, লোকসভা এবং বিধানসভা ভোটে উত্তরবঙ্গে দুরন্ত ফলের পর, মাত্র ৯ মাসের মধ্যে শিলিগুড়ি পুরভোটে কার্যত ধসে গেল বিজেপি। স্বপ্নভঙ্গ হল গেরুয়া শিবিরের। মাত্র ৯ মাস আগে বিধানসভা ভোটের ফল অনুযায়ী শিলিগুড়িতে মাত্র ১০টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল। এবার তারা এক লাফে পেল ৩৭টি ওয়ার্ড। ৯ মাস আগে তৃণমূলকে হারিয়ে শিলিগুড়ি বিধানসভা আসন দখল করেছিল বিজেপি।তারা এগিয়েছিল শিলিগুড়ির ৩৬টি আসনে। এবার মাত্র পাঁচটি ওয়ার্ডে জিতল তারা। গতবার শিলিগুড়ি পুরবোর্ড যাদের দখলে ছিল সেই বামেরা ২০২১-এর বিধানসভা ভোটের ফল অনুযায়ী একটি ওয়ার্ডে এগিয়ে ছিল। এবার তারা পেল চারটি ওয়ার্ড। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget