এক্সপ্লোর

Mithun On Lakshmir Bhandar : 'লক্ষ্মীর ভাণ্ডার খারাপ না, যারা পাচ্ছেন নিশ্চয়ই নেবেন, কিন্তু..', কেন বললেন মিঠুন চক্রবর্তী ?

Mithun Chakraborty On Lakshmir Bhandar :অভিষেকের সভার দিনে কী বক্তব্য মিঠুনের ? কেন তুললেন লক্ষ্মীর ভাণ্ডারের কথা ?

কোচবিহার: ছাব্বিশে পা দিতেই একদিকে ভোটের হাওয়া আকাশে বাতাসে। তার উপর একইদিনে একদিকে বারুইপুরের সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঠিক এমনই একদিনে, তৃণমূলের সরকারের অধীনে  বাংলার মানুষের বর্তমান অবস্থা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে, চোখে আঙুল দিয়ে দেখালেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। 'লক্ষ্মীর ভাণ্ডার খারাপ না, যারা পাচ্ছেন নিশ্চয়ই নেবেন, কিন্তু..', কেন বললেন এই অভিজ্ঞ নেতা ?

আরও পড়ুন, বারুইপুরের ব়্যাম্পে ''ভূত'' হাঁটিয়ে চমক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের !

 অভিষেকের সভার দিনেই, কোচবিহারের সভা থেকে রাজ্য থেকে তৃণমূলকে হঠিয়ে দিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মিঠুন চক্রবর্তীর। তিনি বলেন, লিমিট ক্রস করলেই ১ হাজার টাকা ফাইন। ওইটা তুলে এনে আমার ঘরে দিচ্ছে। এই হল আপনার লক্ষ্মীর ভাণ্ডার। যাই হোক লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন, নেবেন, নিশ্চয়ই নেবেন, কারণ এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্সের টাকা। আপনাকে নিতেই হবে সেই টাকা। কিন্তু আমার কাছে প্রশ্ন আছে, যারা এই টাকা নিচ্ছেন, খুব ভাল। কিন্তু আপনার সন্তান, যে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে, অন্য কুলাঙ্গারদের মতো, দুর্নীতি করতে চায় না। সে তো বেকার বসে আছে। আপনার স্বামী, যে দুর্নীতি করতে চায় না, বেকার বসে আছে। আমরা বাবা-মা -শ্বশুর শাশুড়ি অসুস্থ। আমাদের প্রাইম মিনিষ্টার মহাশয় ৫ লক্ষ টাকা করে, সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন। কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না এখানে। ..এখানে আয়ুষ্মান ভারত এখানে করতে দেবেন না, তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে। কিন্তু এতগুলি লোক কষ্ট পাবে, তাতে ওনার কোনও খেয়াল নেই। 

এরপরে কটাক্ষ করে বলেন,' ..আপনারা পান না, কেন পান না, আরও ভোট দিয়ে আনুন, তাহলে আরও পাবেন না। এখন কথা হচ্ছে, আয়ুষ্মান ভারত, ৫ লক্ষ টাকা করে পাবেন আপনারা। কিন্তু আনতেই দিচ্ছে না। কিন্তু এই সরকার এলে প্রথম কাজ আমি করব, আয়ুষ্মান ভারতকে চালু করাব। তাহলে কী অবস্থা দেখুন।  একদিকে বিবেক, আরেক দিকে বিবেকহীন। যারা তৃণমূলের কার্যকর্তারা, স্পেশালি যারা হিন্দু কার্যকর্তারা, যারা এসব দুর্নীতি করে বেড়াচ্ছেন, তাঁদের তো বিবেক বলে তো কোনও জিনিসই নেই। চুরি করলেও বিবেক নেই। দুর্নীতি করলেও বিবেক নেই। এখানে কী আছে বলুন তো ?! না উদ্যোগ আছে, না কারখানা আছে। না চাকরির ব্যবস্থা আছে, না শিক্ষা আছে। না স্বাস্থ্য আছে। কিছু নেই। দুর্নীতি ছাড়া এই রাজ্যে কিছু নেই। তাহলে কী করব, আমরা তাহলে ? একটাই কাজ আমাদের, এক ছাতার নীচে সবাইকে এসে, ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল সরকারকে হঠাতে হবে। সেটাই হবে আমাদের এই বছরের সবথেকে বড় প্রতিজ্ঞা। দ্বিতীয়ত আমি বলছি, আমার এখানে উপস্থিত, যতগুলি আমার কার্যকর্তা আছেন,  যদি কারও সঙ্গে কোনও মনোমালিন্যও থাকে, দয়া করে ইলেকশন অবধি সেইগুলি মিটিয়ে নিন। কারও মধ্যে কোনও মনোমালিন্য রাখবেন না। সবাই মিলে একসঙ্গে ভোট করুন। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget